২৯/৪. অধ্যায়ঃ

রসূলুল্লাহ (ﷺ)-এর নবুয়্যাতপ্রাপ্তি ও ওহীর সূচনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৪৪-[৮]

وَعَنْ عَائِشَةَ أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْيَانًا يَأْتِينِي مِثْلَ صَلْصَلَةِ الْجَرَسِ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ فَيَفْصِمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ عَنْهُ مَا قَالَ وَأَحْيَانًا يَتَمَثَّلُ لِي الْمَلَكُ رَجُلًا فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ» . قَالَتْ عَائِشَةُ: وَلَقَدْ رَأَيْتُهُ يَنْزِلُ عَلَيْهِ الْوَحْيُ فِي الْيَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (2) و مسلم (87 ، 86 / 2333)، (6058 و 6059) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন হারিস ইবনু হিশাম (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে প্ৰশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! আপনার কাছে কিভাবে ওহী আসে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ওহী কোন সময় আমার কাছে ঘণ্টার আওয়াজের মতো আসে। আর তাই আমার পক্ষে এটা সর্বাপেক্ষা কঠিন প্রকৃতির ওহী। তবে এ অবস্থায় মালাক (ফেরেশতা) যা বলে তা শেষ হতেই আমি তার কাছ হতে তা আয়ত্ত করে ফেলি। আবার কোন সময় মালাক (ফেরেশতা) আমার কাছে মানুষের আকৃতিতে এসে আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি তা সাথে সাথেই আয়ত্ত করে ফেলি। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, মূলত আমি প্রচণ্ড শীতের দিনেও তাঁর ওপর ওহী অবতীর্ণ হতে দেখেছি যখন তার অবসান হত তখন তাঁর কপাল হতে ঘাম ঝরে পড়ত।

সহীহ: বুখারী ২, মুসলিম ৮৭-(২৩৩৩), সহীহুল জামি ৪৭৯২, সিলসিলাতুস সহীহাহ্ ২০৮৮, মা'রিফাতুস সুনান ওয়াল আসার ৬৩৭৯, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ২৫, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১৫, মুসনাদুল হুমায়দী ৭৯১, মুসনাদে বাযযার ২০২৯, মুসনাদে আহমাদ ২১৩১, আবূ ইয়া'লা ২৭৪০, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১৪৩৯, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৯৮৭০, আল মু'জামুল আওসাত ৩৭৫৮, আল মুসতাদরাক লিল হাকিম ৩৪৭৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৭৩৬১, আস্ সুনানুস্ সুগরা ৩৪৩৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন