২৯/৪. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর নবুয়্যাতপ্রাপ্তি ও ওহীর সূচনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮৫০-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৫০-[১৪]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ فَعَلُوا بِنَبِيِّهِ» يُشِيرُ إِلَى رَبَاعِيَتِهِ «اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى رَجُلٍ يَقْتُلُهُ رَسُولُ اللَّهِ فِي سَبِيلِ اللَّهِ» . مُتَّفَقٌ عَلَيْهِ وَهَذَا الْبَابُ خَالٍ عَنِ: الْفَصْلِ الثَّانِي متفق علیہ ، رواہ البخاری (4073) و مسلم (106 / 1793)، (4648) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ভাঙ্গা দাঁতের উদ্দেশে ইশারা করে বললেন, আল্লাহ তা'আলা সে সম্প্রদায়ের ওপর ভীষণ রাগান্বিত হন, যারা আল্লাহর নবীর সাথে এ দুর্ব্যবহার করেছে। তিনি(ﷺ) আরো বলেছেন, সে লোকও আল্লাহর ভীষণ রোষাণলে নিপতিত হয়েছে, যাকে আল্লাহর রাসূল (ﷺ) আল্লাহর পথে (জিহাদের ময়দানে) হত্যা করেছেন।
সহীহঃ বুখারী ৪০৭৩, মুসলিম ১০৬-(১৭৯৩), মুসনাদে আহমাদ ৮১৯৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৪৬০।
