২৯/৫. অধ্যায়ঃ

নবুয়্যাতের নিদর্শনসমূহ - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৫২-[১]

عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ جِبْرِيلُ وَهُوَ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَهُ فَصَرَعَهُ فَشَقَّ عَنْ قَلْبِهِ فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً. فَقَالَ: هَذَا حَظُّ الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ فِي طَسْتٍ مِنْ ذَهَبٍ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ لَأَمَهُ وَأَعَادَهُ فِي مَكَانِهِ وَجَاءَ الْغِلْمَانُ يَسْعَوْنَ إِلَى أُمِّهِ يَعْنِي ظِئْرَهُ. فَقَالُوا: إِنْ مُحَمَّدًا قَدْ قُتِلَ فَاسْتَقْبَلُوهُ وَهُوَ مُنْتَقَعُ اللَّوْنِ قَالَ أَنَسٌ: فَكُنْتُ أَرَى أَثَرَ الْمِخْيَطِ فِي صَدْرِهِ. رَوَاهُ مُسلم رواہ مسلم (261 / 162)، (413) ۔ (صَحِيح)

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

(বাল্যকালে দুধ-মা হালীমার কাছে থাকাকালীন) একদিন রাসূলুল্লাহ (ﷺ) সমবয়সী বালকদের সাথে খেলাধুলা করছিলেন। এমন সময় জিবরীল (আঃ) তাঁর কাছে আসলেন এবং তাঁকে ধরে মাটিতে শুইয়ে ফেললেন। অতঃপর তাঁর বক্ষ বিদীর্ণ করে কলিজা হতে একখণ্ড বের করে বললেন, তোমার দেহের ভিতরে এটা শায়ত্বনের অংশ। তারপর তাকে একটি স্বর্ণ-পাত্রে রেখে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর উক্ত পিণ্ডটিকে যথাস্থানে রেখে জোড়া লাগিয়ে দিলেন।এ ঘটনা দেখে খেলার সঙ্গী বালকেরা দৌড়ে এসে তাঁর দুধ-মায়ের কাছে এসে বললেন, মুহাম্মাদ-কে হত্যা করা হয়েছে।এ সংবাদ শুনে তারা ঘটনাস্থলে এসে তাঁকে সুস্থ পেল, তবে তাঁর চেহারার বর্ণ খুবই বিষণ্ন। বর্ণনাকারী আনাস (রাঃ) বলেন, আমি প্রায়শ রাসূল (ﷺ)-এর বুকের সেলাইটি দেখতে পেতাম।

সহীহ: মুসলিম ২৬১-(১৬২), আবূ দাউদ ৪৩২৯, তিরমিযী ২২৪৯, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৮১৭, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৫, মুসনাদে আহমাদ ১২৫২৮, আবূ ইয়া'লা ৩৮, সহীহ ইবনু হিব্বান ৬৩৩৪।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন