২৯/৫. অধ্যায়ঃ
নবুয়্যাতের নিদর্শনসমূহ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮৫৫-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৫৫-[৪]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِرْقَتَيْنِ: فِرْقَةً فَوْقَ الْجَبَلِ وَفِرْقَةً دُونَهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْهَدُوا» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (4864) و مسلم (45 ۔ 43 / 2800)، (7071 و 7073) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
ইবনু মাস'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর যামানায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। তার একখণ্ড পাহাড়ের উপরের দিকে এবং অপর খণ্ড পাহাড়ের নিম্নদিকে ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা সাক্ষী থাক।
সহীহ: বুখারী ৫৮৬৪, মুসলিম ৪৩-(২৮০০), তিরমিযী ৩২৮৭, মুসনাদে বাযযার ১৯৭১, মুসনাদে আহমাদ ১৩৯৪৮, আবূ ইয়া'লা ২৯২৯, সহীহ ইবনু হিব্বান ৬৪৯৬, আস সুনানুল কুবরা লিন নাসায়ী ১১৫৫২, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৫৩৮, আল মুসতাদরাক লিল হাকিম ৩৭৫৮।
