২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৫৯০৩-[৩৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯০৩-[৩৬]
وَعَنْ جَابِرٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ اسْتَنَدَ إِلَى جِذْعِ نَخْلَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَلَمَّا صُنِعَ لَهُ الْمِنْبَرُ فَاسْتَوَى عَلَيْهِ صَاحَتِ النَّخْلَةُ الَّتِي كَانَ يَخْطُبُ عِنْدَهَا حَتَّى كَادَت تَنْشَقَّ فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَخَذَهَا فَضَمَّهَا إِلَيْهِ فَجَعَلَتْ تَئِنُّ أَنِينَ الصَّبِيِّ الَّذِي يُسَكَّتُ حَتَّى اسْتَقَرَّتْ قَالَ بَكَتْ عَلَى مَا كَانَتْ تَسْمَعُ مِنَ الذِّكْرِ. رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (2095) ۔ (صَحِيح)
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) জুমু'আর খুত্ববাহ্ দেয়ার সময় মসজিদের খুঁটিসমূহের মধ্যে খেজুর গাছের একটি কাণ্ডের সাথে টেক দিয়ে খুত্ববাহ্ দিতেন। অতঃপর যখন তাঁর জন্য মিম্বার তৈরি হলো, তখন তিনি (ﷺ) তাতে (খুত্ববার জন্য) দাঁড়ালেন। সে সময় উক্ত কাণ্ডটি যার পার্শ্বে দাঁড়িয়ে তিনি (ﷺ) খুত্ববাহ্ দিচ্ছিলেন, অকস্মাৎ চিৎকার করে উঠল। এমনকি (শোকে ও দুঃখে তা টুকরা টুকরা হওয়ার উপক্রম হলো। তখন নবী (ﷺ) মিম্বার হতে নেমে এসে খেজুর গাছটিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। গাছটি তখন ঐ শিশুর মতো কাঁদতে লাগল, যে শিশুকে (আদর-সোহাগ করে) চুপ করানো হয়। অবশেষে তা স্থির হলো। অতঃপর নবী (ﷺ) বললেন, আল্লাহর গুণকীর্তন ও প্রশংসা যা কিছু তা শুনত, এখন শুনতে না পেয়ে তা কান্না জুড়ে দিয়েছিল।
সহীহ: বুখারী ২০৯৫, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৫৯০৮, মুসনাদে আহমাদ ১৪৫০৯, শাফিঈ ২৭৬, মারিফাতুস সুনান ওয়াল আসার ১৭৪০।
