২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৫৯০৫-[৩৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯০৫-[৩৮]
وَعَن أنسٍ أَنَّ أَهْلَ الْمَدِينَةِ فَزِعُوا مَرَّةً فَرَكِبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا لِأَبِي طَلْحَةَ بَطِيئًا وَكَانَ يَقْطِفُ فَلَمَّا رَجَعَ قَالَ: «وَجَدْنَا فَرَسَكُمْ هَذَا بَحْرًا» . فَكَانَ بَعْدَ ذَلِكَ لَا يُجَارَى وَفِي رِوَايَةٍ: فَمَا سُبِقَ بَعْدَ ذَلِكَ الْيَوْم. رَوَاهُ البُخَارِيّ متفق علیہ ، رواہ البخاری (2867 و الروایۃ الثانیۃ : 2969) و مسلم (48 / 2307)، (6006) ۔ (صَحِيح)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একবার মাদীনাবাসী (শত্রুর আক্রমণের আশঙ্কায়) ভীত- সন্ত্রস্ত হয়ে পড়ল, তখন নবী (ﷺ) আবূ ত্বলহাহ্ (রাঃ)-এর একটি অতি ধীরগতি অশ্বে আরোহণ করলেন (এবং মাদীনায় পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করে) ফিরে এসে বললেন, তোমাদের এ ঘোড়াটিকে আমি সমুদ্র- স্রোতের মতো দ্রুতগামী পেয়েছি।বর্ণনাকারী বলেন, এরপর হতে কোন ঘোড়াই আর তার সাথে চলতে পারত না। অপর এক বর্ণনায় আছে, সে দিনের পর হতে কোন ঘোড়াই তার আগে যেতে পারত না।
সহীহ: বুখারী ২৮৬৭, মুসনাদে আহমাদ ১৩৭৭৩, আস সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৩৭০।
