২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯১৯-[৫২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯১৯-[৫২]
وَعَنْ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ فَخَرَجْنَا فِي بَعْضِ نَوَاحِيهَا فَمَا اسْتَقْبَلَهُ جَبَلٌ وَلَا شَجَرٌ إِلَّا وَهُوَ يَقُولُ: السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ. رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي اسنادہ ضعیف ، رواہ الترمذی (3626 وقال : حسن غریب) و الدارمی (1 / 12 ح 21) * ولید بن ابی ثور : ضعیف و عباد : مجھول ۔ (ضَعِيف)
‘আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মাক্কায় নবী (ﷺ)-এর সাথেই ছিলাম। একদিন আমরা মাক্কার পার্শ্ববর্তী কোন অঞ্চলের দিকে বের হই, তখন যে কোন পাহাড় ও গাছ-গাছালি তাঁর মুখোমুখি হয়, তখন তা (তাঁকে) ‘আস্সালা-মু 'আলাইকা ইয়া- রাসূলাল্ল-হ (হে আল্লাহর রাসূল! আপনার ওপর শান্তি বর্ষিত হোক) বলে।
যঈফ: তিরমিযী ৩৬২৬, ‘আবদ ইবনু আবূ ইয়াযীদ মাজহুল আর ওয়ালীদ ইবনু আবূ নূর আল হামদানী যঈফ; হিদায়াতুর রুওয়াত ৫/৩৪৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১২০৯, দারিমী ২১।
