২৯/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯২১-[৫৪] - চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ
মুজিযার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫৯২১-[৫৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৯২১-[৫৪]
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمَّا انْتَهَيْنَا إِلَى بَيْتِ الْمَقْدِسِ قَالَ جِبْرِيل بِأُصْبُعِهِ فَخَرَقَ بِهَا الْحَجَرَ فَشَدَّ بِهِ الْبُرَاقَ». رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ حسن، رواہ الترمذی (3132 وقال : غریب)
বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : (মি'রাজের রাত্রে) যখন আমরা বায়তুল মাক্বদিস পৌঁছলাম, তখন জিবরীল (আঃ) আঙ্গুল দ্বারা ইঙ্গিত করলেন, তাতে পাথরটির মধ্যে ছিদ্র হয়ে গেল, তখন বুরাক্বটিকে তার মধ্যে বেঁধে রাখলেন।
সহীহ: তিরমিযী ৩১৩২, আলবানী (রহঃ) প্রথমে হাদীসটিকে য'ঈফ বলেছিলেন, য'ঈফুল জামি ৪৭৬৮, পরবর্তীতে তিনি হাদীসটিকে সহীহ বলেছেন, সিলসিলাতুস সহীহাহ ৩৪৮৭, দেখুন- তারাজুআতুল আলবানী ২৩, আল মুসতাদরাক লিল হাকিম ৩৩৭০।
