৩০/১. অধ্যায়ঃ
কুরাইশ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯৮৮-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৮৮-[১০]
عَنْ سَعْدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ يُرِدْ هَوَانَ قُرَيْشٍ أَهَانَهُ الله» رَوَاهُ التِّرْمِذِيّ حسن ، رواہ الترمذی (3905 وقال : غریب) ۔ (صَحِيح)
সা'দ (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : যে লোক কুরায়শকে অপমানিত করার ইচ্ছা পোষণ করবে, আল্লাহ তা'আলা তাকে অপমানিত করবেন।
সহীহ: তিরমিযী ৩৯০৫, সিলসিলাতুস সহীহাহ ১১৭৮, সহীহুল জামি ৬৬১৩, মুসান্নাফ ইবনু আবী শায়বাহু ৭/৫৪৬, মুসনাদে বাযযার ৩৭৩, মুসনাদে আহমাদ ১৪৭৩, আবূ ইয়া'লা ৭৭, আল মু'জামুল আওসাত ৩২০০, আল মুসতাদরাক লিল হাকিম ৬৯৫৬।
