৩০/১. অধ্যায়ঃ
কুরাইশ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯৮৯-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৮৯-[১১]
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ أَذَقْتَ أَوَّلَ قُرَيْشٍ نَكَالًا فَأَذِقْ آخِرَهُمْ نَوَالًا» . رَوَاهُ التِّرْمِذِيُّ حسن ، رواہ الترمذی (3908 وقال : حسن صحیح غریب) ۔ (حسن صَحِيحٌ)
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : হে আল্লাহ! তুমি কুরায়শদের প্রথম শ্রেণিকে প্রথমে দুঃখের স্বাদ আস্বাদন করিয়েছ, এখন তাদের পরবর্তী শ্রেণিকে সুখ ভোগের সুযোগ দান কর।
হাসান সহীহ: তিরমিযী ৩৯০৮, মুসনাদে আহমাদ ২১৭০, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৭/৫৪৬।
