৩০/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯৯৯-[২১] - মান-মর্যাদা
কুরাইশ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৫৯৯৯-[২১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৯৯৯-[২১]
وَعَن عُثْمَان بن عَفَّان قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّ الْعَرَبَ لَمْ يَدْخُلْ فِي شَفَاعَتِي وَلَمْ تَنَلْهُ مَوَدَّتِي». رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ حُصَيْنِ بْنِ عُمَرَ وَلَيْسَ هُوَ عِنْدَ أهل الحَدِيث بِذَاكَ الْقوي اسنادہ ضعیف جذا، رواہ الترمذی (3928) * حصین بن عمر : متروک ۔ (مَوْضُوع)
‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে লোক ‘আরবদের সাথে ছলনা করবে, সে আমার শাফা'আতের অন্তর্ভুক্ত হবে না এবং আমার ভালোবাসাও লাভ করতে পারবে না। [ইমাম তিরমিযী (রহঃ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব, হুসায়ন ইবনু উমর ছাড়া আর কেউ তা বর্ণনা করেননি, অথচ মুহাদ্দিসীনদের কাছে তিনি নির্ভরযোগ্য নন]
মাওযু: তিরমিযী ৩৯২৮, যঈফুল জামি ৫৭১৫, কারণ হুসায়ন ইবনু 'উমার আল আহমাসী মিথ্যুক; য'ঈফাহ্ ৫৪৫, মুসনাদে আহমাদ ৫১৯।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
