৩০/১. অধ্যায়ঃ
কুরাইশ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০০০-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০০০-[২২]
وَعَن أم حَرِير مولاة طَلْحَة بن مَالك قَالَتْ: سَمِعْتُ مَوْلَايَ يَقُولَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «مِنِ اقْتِرَابِ السَّاعَةِ هَلَاكُ الْعَرَبِ» رَوَاهُ التِّرْمِذِيُّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3929) * فیہ ام محمد بن ابی رزین : لم اجد من وثقھا ۔ (ضَعِيف)
ত্বলহাহ্ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
ত্বলহাহ্ ইবনু মালিক-এর মুক্ত দাসী উম্মু হারীর বলেন, আমি আমার মালিক (ত্বলহাহ্)- কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কেয়ামত কাছাকাছি হওয়ার আলামাতসমূহের মাঝে একটি হলো ‘আরবদের পতন হওয়া।
যঈফ: তিরমিযী ৩৯২৯, য'ঈফুল জামি ১৯৮৯, উম্মু হারীর মাজহুল; য'ঈফাহ্ ৪৫১৫।
