৪/২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬০৭-[২১] - সালাত
প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৬০৭-[২১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬০৭-[২১]
وَعَنْ اُمِّ فَرْوَةَ قَالَتْ سُئِلَ النَّبِيُّ ﷺ أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ قَالَ الصَّلَاةُ لِأَوَّلِ وَقْتِهَا. رَوَاهُ أَحْمَد وَالتِّرْمِذِىُّ وأَبُوْ دَاوٗدَ وَقَالَ التِّرْمِذِىُّ لَا يُرْوَى الْحَدِيْثُ اِلَّا مِنْ حَدِيْثِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ الْعُمَرِىِّ وَهُوَ لَيْسَ بِالْقَوِىِّ عِنْدَ اَهْلِ الْحَدِيْثِ
উম্মু ফারওয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, কোন কাজ (‘আমাল) বেশি উত্তম? তিনি (ﷺ) বললেন, সালাতকে তার প্রথম ওয়াক্তে আদায় করা। [১]
[১] সহীহ লিগয়রিহী : আবূ দাঊদ ৪২৬, তিরমিযী ১৭০, সহীহ আত্ তারগীব ৩৯৯, আহমাদ ২৭১০৩। হাদীসটির সনদে ত্রুটি থাকলেও তার শাহিদমূলক বর্ণনা থাকায় তা সহীহের স্তরে উন্নীত হয়েছে। ইমাম তিরমিযী (রহঃ) বলেন, এ হাদীস ‘আবদুল্লাহ ইবনু উমর আল উমরী ছাড়া আর কারো নিকট হতে বর্ণিত হয়নি। তিনিও মুহাদ্দিসগণের নিকট সবল নন।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
