৪/২. অধ্যায়ঃ
প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৮-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৮-[২২]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ مَا صَلّى رَسُولُ اللهِ ﷺ صَلَاةً لِوَقْتِهَا الْآخِرِ مَرَّتَيْنِ حَتّى قَبَضَهُ اللّهُ تَعَالى. رَوَاهُ التِّرْمِذِىُّ
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ (ﷺ)-কে দুনিয়া হতে উঠিয়ে নেয়ার আগ পর্যন্ত তিনি কোন সালাতকে এর শেষ ওয়াক্তে দুইবারও আদায় করেননি। [১]
[১] সহীহ : তিরমিযী ১৭৪, হাকিম ১/১৯০। ইমাম তিরমিযী যদিও হাদীসটি মুনক্বাতি‘ বলেছেন কিন্তু ইমাম হাকিম হাদীসটি মুত্তাসিল সূত্রে বর্ণনা করেছেন।
