৪/২. অধ্যায়ঃ
প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৯-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৯-[২৩]
وَعَنْ اَيُّوْبَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لَا يَزَالُ أُمَّتِي بِخَيْرٍ أَوْ قَالَ عَلَى الْفِطْرَةِ مَا لَمْ يُؤَخِّرُوا الْمَغْرِبَ إِلى أَنْ تَشْتَبِكَ النُّجُومُ
আবূ আইয়ূব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উম্মাত সর্বদাই কল্যাণ লাভ করবে, অথবা তিনি বলেছেন, ফিতরাত-এর উপর প্রতিষ্ঠিত থাকবে, যদি তারা তারকারাজি উজ্জ্বল হয়ে উঠা পর্যন্ত মাগরিবের সালাতকে বিলম্বিত না করে। [১]
[১] হাসান : আবূ দাঊদ ৪১৮, আস্ সামরুল মুস্তাত্বব ১/৬১।
