৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৬১-[২৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৬১-[২৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ جَعْفَرٌ يُحِبُّ الْمَسَاكِينَ وَيَجْلِسُ إِلَيْهِمْ وَيُحَدِّثُهُمْ وَيُحَدِّثُونَهُ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَنِّيهِ بِأَبِي الْمَسَاكِين. رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3766) [و ابن ماجہ (4125 مختصرًا)] * فیہ ابراھیم المخزومی : متروک ۔ (ضَعِيف)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
জাফার (ইবনু আবূ ত্বালিব (রাঃ) মিসকীনদেরকে খুব বেশি ভালোবাসতেন, তাদের সাথে বসতেন এবং আলাপ করতেন তারাও জ৷ফার-এর সাথে দ্বিধাহীনচিত্তে আলাপ-আলোচনা করত। এজন্য রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ‘আবুল মাসাকিন’ উপনামে আহ্বান করতেন।"
খুবই যঈফ: তিরমিযী ৩৭৬৬, য'ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৯২৫; কারণ ইবরাহীম আবূ ইসহাক মাখযুমী য'ঈফ, য'ঈফাহ ৪৮৭৯, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৪৫৯।
