৩০/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬১৭২-[৩৮] - মান-মর্যাদা
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৬১৭২-[৩৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬১৭২-[৩৮]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَامِلًا الْحَسَنَ بْنَ عليٍّ على عَاتِقه فَقَالَ رَجُلٌ: نِعْمَ الْمَرْكَبُ رَكِبْتَ يَا غُلَامُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَنِعْمَ الرَّاكِبُ هُوَ». رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ ضعیف، رواہ الترمذی (3784 وقال : حسن صحیح) * فیہ زمعۃ بن صالح : ضعیف، و للحدیث شواھد ضعیفۃ ۔ (ضَعِيف)
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) হাসান ইবনু 'আলী (রাঃ)-কে স্বীয় কাঁধের উপর বসিয়ে রেখেছিলেন। তখন এক লোক বলে উঠল, হে বালক! কত উত্তম বাহনে না তুমি আরোহণ করেছ? তখন নবী (ﷺ) বললেন, আরে! আরোহীও তো উত্তম বটে।
য'ঈফ: তিরমিযী ৩৭৮৪; কারণ যম্আহ্ ইবনু সলিহ য'ঈফ, য'ঈফাহ্ ৬৫৯৪।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
