৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৭৩-[৩৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৭৩-[৩৯]
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ فَرَضَ لِأُسَامَةَ فِي ثَلَاثَةِ آلَافٍ وَخَمْسِمِائَةٍ وَفَرَضَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي ثَلَاثَةِ آلَافٍ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لِأَبِيهِ: لِمَ فَضَّلْتَ أُسَامَة عَليّ؟ فو الله مَا سَبَقَنِي إِلَى مَشْهَدٍ. قَالَ: لِأَنَّ زَيْدًا كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَبِيكَ وَكَانَ أُسَامَةُ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْكَ فَآثَرْتُ حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حبي. رَوَاهُ التِّرْمِذِيّ حسن ، رواہ الترمذی (3813 وقال : حسن غریب) ۔ (ضَعِيف)
‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি উসামাহ্ ইবনু যায়দ (রাঃ)-এর জন্য (বাৎসরিক ভাতা) সাড়ে তিন হাজার দিরহাম ধার্য করলেন এবং (নিজের পুত্র) ‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-এর জন্য ধার্য করলেন তিন হাজার। তখন ‘আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) তাঁর পিতাকে বললেন, কেন আপনি উসামাকে আমার ওপর প্রাধান্য দিয়েছেন? আল্লাহর শপথ! কোন অভিযানেই উসামাহ্ আমার অগ্রগামী ছিলেন না। উত্তরে উমর (রাঃ) বললেন, তার কারণ হলো এই যে, তোমার পিতার (আমি 'উমার-এর) তুলনায় তার পিতা (যায়দ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অধিক প্রিয় ছিলেন। তোমার অপেক্ষা উসামাহ্ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে বেশি প্রিয় ছিলেন। অতএব আমি আমার প্রিয়জনের ওপর রাসূলুল্লাহ (ﷺ) এর প্রিয়জনকে প্রাধান্য দিয়েছি।
যঈফ: তিরমিযী ৩৮১৩, আল মু'জামুল আওসাত্ব ৬৬০৮।
