৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৭৪-[৪০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৭৪-[৪০]
وَعَن جبلة بن حارثةَ قَالَ: قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ابْعَثْ مَعِي أَخِي زَيْدًا. قَالَ: «هُوَ ذَا فَإِنِ انْطَلَقَ مَعَكَ لَمْ أَمْنَعْهُ» قَالَ زَيْدٌ: يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَا أَخْتَارُ عَلَيْكَ أَحَدًا. قَالَ: فَرَأَيْتُ رَأْيَ أَخِي أَفْضَلَ مِنْ رَأْيِي. رَوَاهُ التِّرْمِذِيّ سندہ ضعیف ، رواہ الترمذی (3815 وقال : حسن غریب) * اسماعیل بن ابی خالد مدلس و عنعن و للحدیث شواھد
জাবালাহ্ ইবনু হারিসাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর রাসূল! আমার ভাই যায়দ-কে আমার সাথে পাঠিয়ে দিন। উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এই তো যায়দ। যদি সে তোমার সাথে চলে যেতে চায়, আমি তাকে বাধা দেব না। এ কথা শুনে যায়দ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর শপথ! আপনার ওপর আমি অন্য আর কাউকেও প্রাধান্য দেব না। (যায়দ-এর এ কথা শুনে) জাবালাহ্ (রাঃ) বলেন, পরবর্তীতে আমি বুঝতে পারলাম, আমার সিদ্ধান্তের তুলনায় আমার ভাই যায়দ-এর সিদ্ধান্তই ছিল শ্রেয়।
হাসান: তিরমিযী ৩৮১৫, আল মুসতাদরাক লিল হাকিম ৪৯৪৮।
