৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৭৫-[৪১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৭৫-[৪১]
وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَبَطْتُ وَهَبَطَ النَّاسُ الْمَدِينَةَ فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أُصْمِتَ فَلَمْ يَتَكَلَّمْ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ عَليّ يَدَيْهِ وَيَرْفَعُهُمَا فَأَعْرِفُ أَنَّهُ يَدْعُو لِي. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ اسنادہ حسن ، رواہ الترمذی (3817) ۔ (حسن)
উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর রোগ যখন খুব বেড়ে গেল, তখন আমি ও অন্যান্য লোকেরা মাদীনায় অবতরণ করলাম। অতঃপর আমি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে গেলাম। এ সময় তিনি (ﷺ) নীরব হয়ে গিয়েছিলেন, কথাবার্তা বলতে পারছিলেন না। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার দেহের উপর তাঁর উভয় হাত রাখলেন। তারপর হাত দু'টি উপরে উঠালেন। তখন আমি বুঝতে পারলাম যে, তিনি (ﷺ) আমার জন্য দোয়া করছেন। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব]
হাসান: তিরমিযী ৩৮১৭।
