৪৬/৪০. অধ্যায়ঃ
যাইদ ইবনু হারিসাহ (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৮১৩
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৮১৩
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، أَنَّهُ فَرَضَ لأُسَامَةَ بْنِ زَيْدٍ فِي ثَلاَثَةِ آلاَفٍ وَخَمْسِمِائَةٍ وَفَرَضَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي ثَلاَثَةِ آلاَفٍ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لأَبِيهِ لِمَ فَضَّلْتَ أُسَامَةَ عَلَىَّ فَوَاللَّهِ مَا سَبَقَنِي إِلَى مَشْهَدٍ . قَالَ لأَنَّ زَيْدًا كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَبِيكَ وَكَانَ أُسَامَةُ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ مِنْكَ فَآثَرْتُ حُبَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى حُبِّي . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি উসামা (রাঃ)-এর মাহিনা নির্ধারণ করলেন তিন হাজার পাঁচ শত দিরহাম এবং আব্দুল্লাহ ইবন উমর (রাঃ)-এর মাহিনা নির্ধারণ করলেন তিন হাজার। সুতরাং আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) তাঁর পিতাকে বললেন, আপনি উসামাকে কেন আমার উপর স্থান দিলেন? আল্লাহর কসম! সে কোন যুদ্ধে আমাকে ছাড়িয়ে যেতে পারেনি। উমর (রাঃ) বললেন, তোমার পিতার চাইতে (তাঁর পিতা) যায়দ (রাঃ) ছিলেন রাসূলুল্লাহ (ﷺ)-এর বেশি প্রিয়পাত্র। আর তোমার চাইতে উসামা ছিলেন রাসূলুল্লাহ (ﷺ)-এর বেশি পছন্দনীয় ব্যক্তি। তাই আমি আমার পছন্দনীয় ব্যক্তির উপর রাসূলুল্লাহ (ﷺ)-এর পছন্দনীয় ব্যক্তিকে অগ্রাধিকার দিয়েছি।
যঈফ, মিশকাত (৬১৬৪)আবূ ঈসা বলেনঃ এ হাদিসটি হাসান গারীব।
