৪৬/৪১. অধ্যায়ঃ
উসামা ইবনু যাইদ (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৮১৯
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৮১৯
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَ عَلِيٌّ وَالْعَبَّاسُ يَسْتَأْذِنَانِ فَقَالاَ يَا أُسَامَةُ اسْتَأْذِنْ لَنَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَلِيٌّ وَالْعَبَّاسُ يَسْتَأْذِنَانِ . فَقَالَ " أَتَدْرِي مَا جَاءَ بِهِمَا " . قُلْتُ لاَ أَدْرِيَ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَكِنِّي أَدْرِي " . فَأَذِنَ لَهُمَا فَدَخَلاَ فَقَالاَ يَا رَسُولَ اللَّهِ جِئْنَاكَ نَسْأَلُكَ أَىُّ أَهْلِكَ أَحَبُّ إِلَيْكَ قَالَ " فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ " . فَقَالاَ مَا جِئْنَاكَ نَسْأَلُكَ عَنْ أَهْلِكَ . قَالَ " أَحَبُّ أَهْلِي إِلَىَّ مَنْ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتُ عَلَيْهِ أُسَامَةُ بْنُ زَيْدٍ " . قَالاَ ثُمَّ مَنْ قَالَ " ثُمَّ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ " . قَالَ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ جَعَلْتَ عَمَّكَ آخِرَهُمْ قَالَ " لأَنَّ عَلِيًّا قَدْ سَبَقَكَ بِالْهِجْرَةِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَكَانَ شُعْبَةُ يُضَعِّفُ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ .
উসামা ইবনু যাইদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বসে থাকাকালীন সময়ে আলী ও আব্বাস (রাঃ) হাজির হয়ে সম্মতি চেয়ে বলেন, “হে উসামা! রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটে আমাদের ঢোকার অনুমতি চাও।” আমি বললাম, “হে আল্লাহর রাসূল! আলী ও আব্বাস (রাঃ) প্রবেশের অনুমতিপ্রার্থী।” তিনি বললেন: “তুমি কি জানো তারা কেন এসেছে?” আমি বললাম, “না, আমি জানি না।” তিনি বললেন, “কিন্তু আমি জানি।” তাদেরকে সম্মতি দিলেন।তারা দুজনে ভেতরে আসলেন এবং বললেন, “হে আল্লাহর রাসূল! আমরা আপনার নিকট এ কথা জানতে এসেছি যে, আপনার পরিবারবর্গের মধ্যে কে আপনার বেশি আদরের?” তিনি বললেনঃ “ফাতিমা বিনত মুহাম্মদ।”তারা বললেন, “আমরা আপনার পরিবার প্রসঙ্গে প্রশ্ন করতে আসিনি।” তিনি বললেন, “আমার পরিবারের মধ্যে সেই ব্যক্তিই আমার বেশি আদরের যার প্রতি আল্লাহ দয়া করেছেন এবং আমিও দয়া করেছি অর্থাৎ উসামা বিন যায়দ।”তারা আবার প্রশ্ন করেন, “তারপর কে?” তিনি বললেনঃ “তারপর আলী বিন আবু তালিব।” আব্বাস (রাঃ) বললেন, “হে আল্লাহর রাসূল! আপনি কি আপনার চাচাকে সবার শেষ ভাগে রাখলেন?” তিনি বললেন: “হিজরতের কারণে আলী আপনাকে ছাড়িয়ে গেছে।”
যঈফ, মিশকাত (৬১৬৮)আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান।
