৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৭৬-[৪২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৭৬-[৪২]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: أَرَادَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُنَحِّي مُخَاطَ أُسَامَةَ. قَالَتْ عَائِشَةُ: دَعْنِي حَتَّى أَكُونَ أَنَا الَّذِي أَفْعَلُ. قَالَ: «يَا عَائِشَةُ أَحِبِّيهِ فَإِنِّي أُحِبُّهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ حسن ، رواہ الترمذی (3818 وقال : حسن غریب) ۔ (حسن)
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) উসামার নাকের শ্লেষ্মা দূর করতে চাইলে ‘আয়িশাহ্ (রাঃ) বললেন, আপনি এটা রাখুন! আমিই এ কাজটি করব। তখন নবী (ﷺ) বললেন, হে ‘আয়িশাহ্! তুমি উসামাকে স্নেহ করো। কেননা আমি তাকে খুবই ভালোবাসি।
হাসান: তিরমিযী ৩৮১৮।
