৩০/১১. অধ্যায়ঃ
নবী-এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৮৮-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৮৮-[৫]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: أُريتُكِ فِي الْمَنَامِ ثَلَاثَ لَيَالٍ يَجِيءُ بِكِ الْمَلَكُ فِي سَرَقَةٍ مِنْ حَرِيرٍ فَقَالَ لِي: هَذِهِ امْرَأَتُكَ فَكَشَفْتُ عَنْ وَجْهِكِ الثَّوْبَ فَإِذَا أَنْتِ هِيَ. فَقُلْتُ: إِنْ يَكُنْ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3895) و مسلم (79 / 2438)، (6283) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তোমাকে তিন রজনীতে স্বপ্নযোগে আমাকে দেখানো হয়েছে। একজন মালাক (ফেরেশতা) তোমাকে রেশমি কাপড়ে জড়িয়ে নিয়ে এসে আমাকে বলেন, ইনি আপনার স্ত্রী। তখন আমি তোমার চেহারার কাপড় খুললাম। তখন দেখতে পেলাম, তুমিই। অতঃপর আমি (মনে মনে) বললাম, এটা যদি আল্লাহর তরফ হয়ে থাকে, তাহলে অবশ্যই পূর্ণ হবে।
সহীহ: বুখারী ৩৮৯৫, মুসলিম ৭৯-(২৪৩৮), মুসনাদে আহমাদ ২৪১৮৮, সহীহুল জামি ৯১৫, আবূ ইয়া'লা ৪৪৯৮।
