৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৯৭-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৯৭-[২]
وَعَن حذيفةَ قَالَ: إِنَّ أَشْبَهَ النَّاسِ دَلًّا وَسَمْتًا وَهَدْيًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَابْنُ أم عبدٍ مِنْ حِينِ يَخْرُجُ مِنْ بَيْتِهِ إِلَى أَنْ يرجع إِلَيْهِ لَا تَدْرِي مَا يصنع أَهله إِذا خلا. رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (6097) ۔ (صَحِيح)
হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
গাম্ভীর্য, চালচলন এবং পথ চলার ক্ষেত্রে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে অধিকতর সদৃশ ছিলেন ইবনু উম্মু ‘আব্দ গৃহ হতে বের হওয়ার পর আবার গৃহে প্রত্যাবর্তন করা অবধি। তবে যখন তিনি গৃহের অভ্যন্তরে একাকী থাকতেন, তখন কি অবস্থায় থাকতেন, তা আমাদের জানা নেই।
সহীহ: বুখারী ৬০৯৭, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৮৪০৫, মুসনাদে বাযযার ২৯০৩।
