৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৯৮-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৯৮-[৩]
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَدِمْتُ أَنَا وَأَخِي مِنَ الْيَمَنِ فَمَكَثْنَا حِينًا مَا نَرَى إِلَّا أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا نُرَى مِنْ دُخُولِهِ وَدُخُولِ أُمِّهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3763) و مسلم (110 / 2460)، (6326) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ মূসা আল আশ্'আরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ও আমার ভাই ইয়ামান হতে (মাদীনায়) আগমন করে বেশ কিছুদিন বাস করলাম। আমরা এটাই মনে করতাম যে, ‘আবদুল্লাহ ইবনু মাস্'উদ (রাঃ) নবী (ﷺ)-এর পরিবারেই একজন সদস্য। কেননা আমরা তাঁকে এবং তাঁর মাতাকে নবী (ﷺ) এর গৃহে যাতায়াত করতে প্রায়ই দেখতাম।
সহীহ: বুখারী ৩৭৬৩, মুসলিম ১১০-(২৪৬০), তিরমিযী ৩৮০৬, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৮৪১৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ২১০৯২।
