৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২০২-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২০২-[৭]
وَعَن سعد قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةَ نَفَرٍ فَقَالَ الْمُشْرِكُونَ لِلنَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسلم: اطرد هَؤُلَاءِ لَا يجترؤون عَلَيْنَا. قَالَ: وَكُنْتُ أَنَا وَابْنُ مَسْعُودٍ وَرَجُلٌ مِنْ هُذَيْلٍ وَبِلَالٌ وَرَجُلَانِ لَسْتُ أُسَمِّيهِمَا فَوَقَعَ فِي نَفْسِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقَعَ فَحَدَّثَ نَفْسَهُ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: [وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ] . رَوَاهُ مُسلم رواہ مسلم (46 / 2413)، (6241) ۔ (صَحِيح)
সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
একবার আমরা ছয় লোক নবী (ﷺ) এর কাছে বসা ছিলাম। তখন মুশরিকরা নবী (ﷺ)-কে বলল, এ সমস্ত লোকেদেরকে সরিয়ে দিন, যাতে তারা আমাদের ওপর সাহসী না হয়ে পরে।সা'দ (রাঃ) বলেন, সে ছয়জনের মধ্যে ছিলাম আমি, ইবনু মাস্‘উদ, হুযায়ল গোত্রের এক লোক, বিলাল ও আরো দু'জন যাদের নাম আমি বলতে চাই না।তখন রাসূলুল্লাহ (ﷺ) এর মনে তাই উদ্ভব হয়, যা উদ্ভব করতে আল্লাহ তা'আলার ইচ্ছা হয়েছে। এ সম্পর্ক নবী (ﷺ) মনে মনে চিন্তা করতে লাগলেন, ঠিক এমন সময় আল্লাহ তা'আলা অবতীর্ণ করলেন, 'সে সকল লোকেদেরকে বিতাড়িত করবেন না, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সকাল-সন্ধ্যা তাদের প্রভুকে আহ্বান করে'।
সহীহ: মুসলিম ৪৬-(২৪১৩), মুসনাদে আবদ ইবনু হুমায়দ ১৩১, সহীহ ইবনু হিব্বান ৬৫৭৩, হিলইয়াতুল আওলিয়া ১/৩৪৬।
