৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৬৪-[৬৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৬৪-[৬৯]
وَعَنْ قَتَادَةَ قَالَ مَا نَعْلَمُ حَيًّا مِنْ أَحْيَاءِ الْعَرَبِ أَكْثَرَ شَهِيدًا أَعَزَّ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْأَنْصَارِ. قَالَ: وَقَالَ أَنَسٌ: قُتِلَ مِنْهُمْ يَوْمَ أُحُدٍ سَبْعُونَ وَيَوْمَ بِئْرِ مَعُونَةَ سَبْعُونَ وَيَوْمَ الْيَمَامَةِ عَلَى عَهْدِ أَبِي بَكْرٍ سَبْعُونَ. رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (4078) ۔ (صَحِيح)
ক্বতাদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
‘আরবের গোত্রসমূহের কোন গোত্রের শাহীদের সংখ্যা ক্বিয়ামাতের দিন আনসারদের তুলনায় অধিক এবং প্রিয়তর হবে বলে আমাদের জানা নেই। ক্বতাদাহ্ (রাঃ) বলেন, আনাস (রাঃ) বলেছেন, তাঁদের মধ্য হতে সত্তরজন ‘উহুদের দিন', সত্তরজন “বী’রি মা—উনার দিন” এবং আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ)-এর খিলাফাত ‘আমালে, আর সত্তরজন ‘ইয়ামামার দিন' শাহীদ হয়েছেন।
সহীহ: বুখারী ৪০৭৮।
