৩০/১৩. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬২৭৬-[১১] - শাম আল্লাহর পছন্দনীয় জমিন
বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের নামের তালিকা ইমাম বুখারির আল জামিতে যেভাবে লিপিবদ্ধ রয়েছে - তৃতীয় অনুচ্ছেদ
শাম আল্লাহর পছন্দনীয় জমিন ও শেষ সময়ের আশ্রয়
মিশকাতুল মাসাবীহ : ৬২৭৬-[১১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬২৭৬-[১১]
عَن ابْنِ حَوَالَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «سيصير الْأَمر إِلَى أَنْ تَكُونُوا جُنُودًا مُجَنَّدَةً جُنْدٌ بِالشَّامِ وَجُنْدٌ بِالْيَمَنِ وَجُنْدٌ بِالْعِرَاقِ». فَقَالَ ابْنُ حَوَالَةَ: خِرْ لِي يَا رَسُولَ اللَّهِ. إِنْ أَدْرَكْتُ ذَلِكَ. فَقَالَ: «عَلَيْك بِالشَّامِ فَإِنَّهَا خِيَرَةُ اللَّهِ مِنْ أَرْضِهِ يَجْتَبِي إِلَيْهَا خِيَرَتَهُ مِنْ عِبَادِهِ فَأَمَّا إِنْ أَبَيْتُمْ فَعَلَيْكُمْ بِيَمَنِكُمْ وَاسْقُوا مِنْ غُدَرِكُمْ فَإِنَّ اللَّهَ تَوَكَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ». رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد حسن، رواہ احمد (4 / 110 ح 17130) و ابوداؤد (2483) ۔ (صَحِيح)
ইবনু হাওয়ালাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : শীঘ্রই অবস্থা এমন হবে যে, তোমরা বিভিন্ন দলে আলাদা হয়ে পড়বে। একদল সিরিয়ায়, আরেক দল ইয়ামানে এবং আরেক দল ‘ইরাক্বে হবে। ইবনু হাওয়ালাহ্ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! যদি আমি সে যুগ পাই, তখন আমি কোন দলের সাথে থাকব তা আপনি নির্বাচন করে দিন। তিনি (ﷺ) বললেন, তুমি সিরিয়াকে গ্রহণ করবে। কারণ সিরিয়া হলো আল্লাহর পছন্দনীয় জমিন। শেষ যামানায় আল্লাহ তা'আলা তাঁর ভালো ও পুণ্যবান লোকেদেরকে সেখানে সমবেত করবেন। যদি তোমরা সেখানে যেতে না চাও, তাহলে ইয়ামানে চলে যাবে। তোমাদের (গবাদিপশুকে) নিজেদের হাওয হতে পানি পান করাবে। কেননা আল্লাহ তা'আলা আমার ওয়াসীলায় সিরিয়া এবং সিরিয়াবাসীর জন্য জিম্মাদার হয়ে গেছেন।
সহীহ: আবূ দাউদ ২৪৮৩, সহীহুল জামি ৫৯৭২, সহীহ আবূ দাউদ ২২৪৪, সহীহ আত্ তারগীব আত্ তারহীব ৩০৮৭।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬২৭৬-[১১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, অবস্থা এমন হবে যে মুসলিমরা বিভিন্ন দলে ভাগ হবে—একদল শামে, একদল ইয়ামানে এবং একদল ইরাকে। ইবনু হাওয়ালাহ রাঃ জানতে চান, তিনি সে সময় কোন দল বেছে নেবেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁকে শাম গ্রহণ করতে বলেন। কারণ শাম আল্লাহর পছন্দনীয় জমিন এবং আল্লাহ তাঁর ভালো বান্দাদের সেখানে সমবেত করবেন। যদি কেউ শামে না যায়, তবে ইয়ামানে যেতে বলা হয়েছে। হাদিসে শাম ও শামবাসীর জন্য আল্লাহর জিম্মাদারির কথাও এসেছে। এখানে মূল শিক্ষা হলো বিপদের সময় নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ মেনে নিরাপদ ও কল্যাণময় পথ বেছে নেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফিতনার সময়ে সঠিক পথ বেছে নিতে নবী صلى الله عليه وسلم-এর দিকনির্দেশনা জরুরি।
- শামকে এই হাদিসে আল্লাহর পছন্দনীয় জমিন বলা হয়েছে।
- ইয়ামানকেও বিকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে।
- ভালো বান্দাদের সঙ্গে থাকা নিরাপদ পথের অংশ।
