৩০/১৫. অধ্যায়ঃ
এ উম্মতের (উম্মাতে মুহাম্মাদী-এর) সওয়াবের বিবরণ - প্রথম অনুচ্ছেদ
অন্য উম্মতের তুলনায় রহমাতপ্রাপ্ত এ উম্মতের আধিক্য, ও সীমাহীন ফযীলত ও নেকীর বর্ণনা প্রমাণিত। এর প্রমাণে আল্লাহ তা’আলা বলেন, (کُنۡتُمۡ خَیۡرَ اُمَّۃٍ اُخۡرِجَتۡ لِلنَّاسِ) অর্থাৎ “তোমরাই শ্রেষ্ঠ উম্মত যাদের উত্থান ঘটেছে মানব জাতির জন্য...”- (সূরা আ-লি ইমরান ৩:১১০)। আল্লাহ তা’আলা আরো বলেন, (وَ کَذٰلِکَ جَعَلۡنٰکُمۡ اُمَّۃً وَّسَطًا لِّتَکُوۡنُوۡا شُهَدَآءَ عَلَی النَّاسِ) “আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি, যাতে তোমরা লোকেদের ওপর সাক্ষী হও এবং নবী তোমাদের ওপর সাক্ষী হয়...”- (সূরা আল বাক্বারাহ ২: ১৪৩)। অতএব শ্রেষ্ঠ উম্মত বলতে এ উম্মতে মুহাম্মাদী-এর হওয়া এটাই যথেষ্ট। যিনি হলেন সৃষ্টির সেরা, নবী সর্দার ও সর্বশেষ নবী। (মিশকাতুল মাসাবীহ - মুম্বাই ছাপা, ৫ম খণ্ড, পৃ. ২৯৭)
মিশকাতুল মাসাবিহ : ৬২৮৫-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৮৫-[৩]
وَعَن مُعَاوِيَة قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ» . مُتَّفَقٌ عَلَيْهِ وَذُكِرَ حَدِيثُ أَنَسٍ «إِنَّ مِنْ عِبَادِ الله» فِي «كتاب الْقصاص» متفق علیہ ، رواہ البخاری (3641) و مسلم (174 / 1037)، (4955) و حدیث انس :’’ ان من عباد اللہ ‘‘ تقدم (3460) ۔ (مُتَّفق عَلَيْهِ)
মু'আবিয়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি, আমার উম্মাতের একদল লোক সর্বদা আল্লাহর হুকুমের উপর অটল থাকবে। যারা তাঁদেরকে অপমানিত করতে চাইবে এবং যারা তাঁদের বিরুদ্ধাচরণ করবে, এরা তাঁদের কোন ক্ষতি করতে পারবে না, এমনকি তাঁরা ক্বিয়ামাত অবধি এ অবস্থায় বিদ্যমান থাকবেন। আনাস (রাঃ)-এর হাদীস إِنَّ مِنْ عِبَادِ الله “আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত” “কিসাস’ অধ্যায়ে বর্ণিত হয়েছে।
সহীহ: বুখারী ৩৬৪১, মুসলিম ১৭০-(১৯২০), তিরমিযী ২১৯২, ইবনু মাজাহ ৬, সহীহুল জামি ৭০২, সিলসিলাতুস সহীহাহ ২৭০, মুসনাদে আহমাদ ১৫৬৩৫, মা'রিফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৫১, মুসনাদে আবূ ইয়ালা ৭৩৮৩, সহীহ ইবনু হিব্বান ৬৮৩৪, হিলইয়াতুল আওলিয়া ২/২৮৯, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৭৬৮, আল মুজামুল আওসাত্ব ২৯২২, আল মুসতাদরাক লিল হাকিম ৪৩৯০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৯২৯৮।
