৩০/১৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬২৮৬-[৪] - মান-মর্যাদা
এ উম্মতের (উম্মাতে মুহাম্মাদী-এর) সওয়াবের বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৬২৮৬-[৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬২৮৬-[৪]
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ أُمَّتِي مَثَلُ الْمَطَرِ لَا يُدْرَى أَوَّلُهُ خَيْرٌ أَمْ آخِرُهُ». رَوَاهُ التِّرْمِذِيّ حسن، رواہ الترمذی (2869 وقال : حسن غریب) ۔ (صَحِيح لطرقه)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার উম্মতের দৃষ্টান্ত হলো বৃষ্টির মতো, যার সম্পর্কে (দৃঢ়তার সাথে) বলা যায় না, তার প্রথমাংশ উত্তম, নাকি শেষাংশ?
হাসান সহীহ: তিরমিযী ২৮৬৯, সহীহুল জামি ৫৮৫৪, সিলসিলাতুস সহীহাহ্ ২২৮৬, মুসনাদুল বাযযার ১৪১২, মুসনাদে আহমাদ ১২৪৮৩, মুসনাদে আবূ ইয়ালা ৩৭১৭, সহীহ ইবনু হিব্বান ৭২২৬, হিলইয়াতুল আওলিয়া ২/২৩১, আল ৬. মু'জামুল আওসাত্ব ৪০৫৮।
