৩০/১৫. অধ্যায়ঃ
এ উম্মতের (উম্মাতে মুহাম্মাদী-এর) সওয়াবের বিবরণ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৮৮-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৮৮-[৬]
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّ الْخَلْقِ أَعْجَبُ إِلَيْكُمْ إِيمَانًا؟» قَالُوا: فالنبيون قَالَ: «ومالهم لَا يُؤْمِنُونَ وَالْوَحْيُ يَنْزِلُ عَلَيْهِمْ؟» قَالُوا: فَنَحْنُ. قَالَ: «ومالكم لَا تُؤْمِنُونَ وَأَنَا بَيْنَ أَظْهُرِكُمْ؟» قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن أَعْجَبَ الْخَلْقِ إِلَيَّ إِيمَانًا لَقَوْمٌ يَكُونُونَ مِنْ بَعْدِي يَجِدُونَ صُحُفًا فِيهَا كِتَابٌ يُؤْمِنُونَ بِمَا فِيهَا» اسنادہ ضعیف ، رواہ البیھقی فی دلائل النبوۃ (6 / 548) * و المغیرۃ بن قیس : ذکرہ ابن حبان فی الثقات (9 / 168) وقال ابو حاتم الرازی :’’ منکر الحدیث ‘‘ (الجرح و التعدیل 8 / 228) و الجرح فیہ مقد
‘আম্র ইবনু শু'আয়ব (রহিমাহুল্লাহ) তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) সাহাবীদেরকে প্রশ্ন করলেন,আল্লাহর সৃষ্টিকুলের মাঝে ঈমানের দিক দিয়ে কাকে তোমরা অধিক পছন্দ কর? তাঁরা বললেন, মালায়িকাহ্ (ফেরেশতাদের)-কে। নবী (ﷺ) বললেন, তাঁরা ঈমান আনবে না কেন, তাঁরা তো তাঁদের প্রভুর কাছেই আছেন।এবার সাহাবীগণ বললেন, তবে নবীগণ। তিনি (ﷺ) বললেন, তাঁরা ঈমানদার হবে না কেন, তাঁদের ওপর তো ওয়াহী অবতীর্ণ হয়ে থাকে।এবার তাঁরা বললেন, তবে আমরা। তিনি (ﷺ) বললেন, তোমরা ঈমান আনয়ন করবে না কেন, অথচ আমি তোমাদের মাঝে বিদ্যমান আছি।বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার কাছে ঈমানের দিক দিয়ে সবচেয়ে পছন্দনীয় ঐ সম্প্রদায়, যারা আমার পরে জন্মগ্রহণ করবে। যারা সহীফাহ্ (কুরআন) পাবে, এতে আল্লাহর যে সকল বিধানসমূহ লিপিবদ্ধ রয়েছে, তার ওপর তারা ঈমান আনবে।
সহীহ: ‘আলবানী (রহিমাহুল্লাহ) প্রথমে হাদীসটিকে য'ঈফ বলেছিলেন, য'ঈফাহ্ ৬৪৭; পরবর্তীতে সহীহ বলেছেন, সিলসিলাতুস সহীহাহ ৩২১৫, দেখুন- তারাজু'আতুল আল্লামাহ্ আলবানী ৬৭।
