৩০/১৫. অধ্যায়ঃ
এ উম্মতের (উম্মাতে মুহাম্মাদী-এর) সওয়াবের বিবরণ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৮৯-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৮৯-[৭]
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْعَلَاءِ الْحَضْرَمِيِّ قَالَ: حَدَّثَنِي مَنْ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ سَيَكُونُ فِي آخِرِ هَذِهِ الْأُمَّةِ قَوْمٌ لَهُمْ مِثْلُ أَجْرِ أَوَّلِهِمْ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقَاتِلُونَ أَهْلَ الْفِتَنِ» رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي دَلَائِل النُّبُوَّة اسنادہ ضعیف ، رواہ البیھقی فی دلائل النبوۃ (6 / 513) * السند حسن الی عبد الرحمن بن العلاء الحضرمی و ذکرہ ابن حبان فی الثقات (5 / 100) وحدہ فھو مجھول الحال ۔ (ضَعِيف)
আবদুর রহমান ইবনু 'আলা আল হাযরামী (রাঃ) হতে বর্ণিতঃ
আমাকে এমন এক লোক বর্ণনা করেছেন, যিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেন, তিনি (ﷺ) বলেছেন : অদূর ভবিষ্যতে এ উম্মাতের শেষলগ্নে এমন এক সম্প্রদায়ের আগমন ঘটবে, যাঁদের ভালো ‘আমালের সাওয়াব তাঁদের প্রথম যুগের লোকেদের বরাবর হবে। তাঁরা মানুষদেরকে ভালো কাজ করতে আদেশ করবেন এবং মন্দকাজ হতে বারণ করবেন। আর ফিতনাবাজদের সাথে যুদ্ধ করবেন। [উক্ত হাদীস দু'টি ইমাম বায়হাক্বী (রহিমাহুল্লাহ) “দালায়িলুন নুবুওয়্যাহ্” গ্রন্থে বর্ণনা করেছেন]
আলবানী (রহিমাহুল্লাহ) বলেন: ‘আমি এখনও পর্যন্ত এ হাদীসটির সনদ পাইনি। বায়হাক্বী দালায়িনুন্ নুবুওয়্যাহ্ ৬/৫১৩ পৃ., হিদায়াতু রুওয়াত ৫/৫০৩ পৃ., হা. ৬২৪৪।
