৪/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৪৫-[৫] - সালাত
আজান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৬৪৫-[৫]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬৪৫-[৫]
وَعَنْهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ عَلِّمْنِىْ سُنَّةَ الأَذَانِ قَالَ فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِه قَالَ تَقُولُ اللّهُ أَكْبَرُ اللّهُ أَكْبَرُ اللّهُ أَكْبَرُ اللّهُ أَكْبَرُ تَرْفَعُ بِهَا صَوْتَكَ ثُمَّ تَقُولُ أَشْهَدُ أَنْ لَّا إِلهَ إِلَّا اللّهُ أَشْهَدُ أَنْ لَّا إِلهَ إِلَّا اللّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ تَخْفِضُ بِهَا صَوْتَكَ ثُمَّ تَرْفَعُ صَوْتَكَ بِالشَّهَادَةِ أَشْهَدُ أَنْ لَّا إِلهَ إِلَّا اللّهُ أَشْهَدُ أَنْ لَّا إِلهَ إِلَّا اللّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ حَيَّ عَلَى الْفَلَاحِ فَإِنْ كَانَ صَلَاةَ الصُّبْحِ قُلْتَ الصَّلَاةُ خَيْرٌ مِنْ النَّوْمِ الصَّلَاةُ خَيْرٌ مِّنْ النَّوْمِ اللّهُ أَكْبَرُ اللّهُ أَكْبَرُ لَا إِلهَ إِلَّا اللّهُ.رَوَاهُ أَبُوْ دَاوٗدَ
আবূ মাহযূরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি (রাসূলুল্লাহ (ﷺ)-কে) বললাম, হে আল্লাহর রাসূল! আমাকে আযানের নিয়ম শিখিয়ে দিন। তিনি [আবূ মাহযূরাহ্ রাঃ] বলেন, (আমার কথা শুনে) তিনি আমার মাথার সামনের অংশে হাত বুলালেন এবং বললেন, বল : আল্ল-হু আকবার, আল্ল-হু আকবার,আল্ল-হু আকবার, আল্ল-হু আকবার। এ বাক্যগুলো তুমি খুব উচ্চৈঃস্বরে বলবে।এরপর তুমি নিম্নস্বরে বলবে, আশ্হাদু আল্লা-ইলা-হা ইল্লাল্ল-হ, আশ্হাদু আল্লা-ইলা-হা ইল্লাল্ল-হ এবং আশ্হাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্ল-হ, আশ্হাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্ল-হ। তুমি পুনরায় উচ্চৈঃস্বরে শাহাদাত বাক্য বলবে : আশ্হাদু আল্লা-ইলা-হা ইল্লাল্ল-হ, আশ্হাদু আল্লা-ইলা-হা ইল্লাল্ল-হ, আশ্হাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্ল-হ, আশ্হাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্ল-হ, হাইয়্যা ‘আলাস্ সলা-হ্, হাইয়্যা ‘আলাস্ সলা-হ্; হাইয়্যা ‘আলাল ফালাহ, হাইয়্যা ‘আলাল ফালাহ। এ আযান ফাজ্রের সালাতের জন্য হলে বলবে, আস্সলা-তু খয়রুম মিনান্ নাওম, আস্সলা-তু খয়রুম মিনান্ নাওম। আল্ল-হু আকবার, আল্ল-হু আকবার। লা-ইলা-হা ইল্লাল্ল-হ। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৫০০। যদিও হাদীসের এ সানাদটি দুর্বল কিন্তু তার অনেকগুলো শাহিদ বর্ণনা থাকায় তা সহীহের স্তরে উন্নিত হয়েছে।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
