৪/৪. অধ্যায়ঃ
আজান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬৪৬-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬৪৬-[৬]
وَعَنْ بِلَالٍ قَالَ قَالَ لِيْ رَسُولُ اللهِ ﷺ لَا تُثَوِّبَنَّ فِي شَيْءٍ مِّنَ الصَّلَوَاتِ إِلَّافِي صَلَاةِ الْفَجْرِ. رَوَاهُ التِّرْمِذِىُّ وَاِبْنُ مَاجَةَ وَقَالَ التِّرْمِذِىُّ أَبُوْ إِسْرَائِيلَ الرَّاوِىْ لَيْسَ بِذَاكَ الْقَوِيِّ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ
বিলাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বললেন : ফাজ্রের সালাত ব্যতীত কোন সালাতেই তাসবীব করবে না। [১] কিন্ত তিরমিযী এ হাদীসের সমালোচনা করে বলেন, এ হাদীসের এক বর্ণনাকারী আবূ ইসরাঈল মুহাদ্দিসদের মতে নির্ভরযোগ্য নন।
[১] য‘ঈফ : তিরমিযী ১৯৮, ইবনু মাজাহ্ ৭১৫, য‘ঈফুল জামি‘ ৬১৯১। ইমাম তিরমিযী বলেনঃ আবূ ইসরাঈল এ হাদীসটি হাকাম ইবনু ‘উয়ায়নাহ্ থেকে শ্রবণ করেননি। বরং তিনি এটি হাসান থেকে ‘উমারাহ্ তারপর হাকাম এ সূত্রে বর্ণনা করেছেন। আর এ ‘উমারাহ্ খুবই দুর্বল রাবী। তবে হাদীসটি অর্থগতভাবে সহীহ, কারণ اَلصَّلَاةُ خَيْرُ مِّنَ النَّوْم ফজরের সালাত ছাড়া অন্য কোন সালাতে বলা হয় না।
