৪/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৫২-[১২] - সালাত
আজান - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৬৫২-[১২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬৫২-[১২]
وَعَنْ مَالِك بَلَغَه أَنَّ الْمُؤَذِّنَ جَاءَ عُمَرَ يُؤْذِنُه لِصَلَاةِ الصُّبْحِ فَوَجَدَه نَائِمًا فَقَالَ الصَّلَاةُ خَيْرٌ مِّنَ النَّوْمِ فَأَمَرَه عُمَرُ أَنْ يَجْعَلَهَا فِي نِدَاءِ الصُّبْحِ. رَوَاهُ فِى المُؤَطَّا
ইমাম মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
একজন মুয়াজ্জিন উমরকে ফজরের সালাতের জন্য জাগাতে এলে তাকে নিদ্রিত পেলেন। তখন মুয়াজ্জিন বললেন, “আস্সলা-তু খয়রুম মিনান্ নাওম” (সালাত ঘুম থেকে উত্তম)। উমর (রাঃ) তাকে এ বাক্যটি ফজরের সালাতের আযানে যোগ করার নির্দেশ দিলেন। [১]
[১] য‘ঈফ : মুয়াত্ত্বা মালিক ১৫৪। কারণ এর সানাদটি মুরসাল বা মু‘যাল।
