৪/৪. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৫৩-[১৩] - সালাত

আজান - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬৫৩-[১৩]

وَعَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ مُؤَذِّنِ رَسُولِ اللهِ ﷺ قَالَ حَدَّثَنِىْ أَبِىْ عَنْ أَبِيهِ عَنْ جَدِّه أَنَّ رَسُولَ اللهِ ﷺ أَمَرَ بِلَالًا أَنْ يَجْعَلَ إِصْبَعَيْهِ فِي أُذُنَيْهِ وَقَالَ إِنَّه أَرْفَعُ لِصَوْتِكَ. رَوَاهُ اِبْنُ مَاجَةَ

আবদুর রহমান ইবনু সা‘দ ইবনু ‘আম্মার ইবনু সা‘দ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি (দাদা) ছিলেন মসজিদে কুবায় রাসূলুল্লাহ (ﷺ)-এর মুয়াজ্জিন। রাসূলুল্লাহ (ﷺ) বিলাল (রাঃ)-কে (আযানের সময়) তাঁর দুই আঙ্গুল দুই কানের মধ্যে ঢুকিয়ে রাখার হুকুম দিলেন এবং বললেন, এভাবে (আঙ্গুল) রাখলে তোমার কণ্ঠস্বর উঁচু হবে। [১]

[১] য‘ঈফ : ইবনু মাজাহ্ ৭১০, ইরওয়া ২৩১। কারণ এর সানাদে ‘আম্মার, সা‘দ, ‘আবদুর রহমান- তিনজন দুর্বল রাবী রয়েছে।এ বিষয় সুনান আত্ তিরমিযীতে সহীহ হাদীস রয়েছে তা হলোঃ অর্থাৎ-عَنْ عَوْن بْن أَبِيْ جُحَيْفَةَ عَن أَبِيْه قَالَ : رَأَيْتُ بِلَالً يُؤَذِّنُ وَيَدُوْرُ وَيَتْبَعُ فَاهُ هَاهُنَا وَهَاهُنَا وَإِصْبَعَاهُ فِى أُذُنَيْهِ وَرَسُوْلُ اللهِ ﷺ فِىْ قُبَّةٍ لَهٗ حَمْرَاءَ আবূ জুহায়ফাহ্ (রাঃ) বলেন, আমি বিলাল (রাঃ)-কে আযান দেয়ার সময় তাঁর মুখমণ্ডলটি এদিক-ওদিক ফিরাতে দেখেছি। এমতাবস্থায় তাঁর আঙ্গুল তাঁর কর্ণে ছিল এবং রসূল (ﷺ) তাঁর লাল তাঁবুতে অবস্থান করছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন