৪/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৬৯-[১৬] - মাগরিবের আযানে ক্ষমার দোয়া

আজানের ফজিলত ও মুয়াজ্জিনের উত্তর দান - দ্বিতীয় অনুচ্ছেদ

মাগরিবের আযানের সময় ক্ষমার দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬৬৯-[১৬]

وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ عَلَّمَنِي رَسُولُ اللهِ ﷺ أَنْ أقُوْلَ عِنْدَ أَذَانِ الْمَغْرِبِ : اللّهُمَّ إِنَّ هذَا إِقْبَالُ لَيْلِكَ وَإِدْبَارُ نَهَارِكَ وَأَصْوَاتُ دُعَاتِكَ فَاغْفِرْ لِي. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ والْبَيْهَقِىُّ فِي الدَّعَوَاتِ الْكَبِيْرِ

উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাকে মাগরিবের আজানের সময় এ দোয়াটি পড়ার জন্য শিখিয়ে দিয়েছেন : “আল্ল-হুম্মা ইন্না হা-যা- ইক্ববা-লু লায়লিকা ওয়া ইদ্‌বা-রু নাহা-রিকা ওয়া আস্‌ওয়া-তু দুইআ-তিকা ফাগফির লী” (অর্থাৎ- হে আল্লাহ! এ আজানের ধ্বনি তোমার দিনের বিদায় ধ্বনি এবং তোমার মুয়াজ্জিনের আজানের সময়। তুমি আমাকে ক্ষমা কর।) [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫৩০, বায়হাক্বী দা‘ওয়াতে কাবীর, আল কালিমুত্ ত্বইয়্যিব ৯৭ পৃঃ। কারণ এর সানাদে ‘‘আবূ কাসীর’’ নামে একজন মাজহূল বা অপরিচিত রাবী রয়েছে।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৬৯-[১৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা জানান, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁকে মাগরিবের আযানের সময় একটি দোয়া পড়তে শিখিয়েছেন। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ! এটি তোমার রাতের আগমন, তোমার দিনের বিদায় এবং তোমার আহ্বানকারীদের ধ্বনির সময়; তুমি আমাকে ক্ষমা কর। মাগরিবের সময় দিন শেষ হয় এবং রাত শুরু হয়। এই পরিবর্তনের মুহূর্তে বান্দা নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়। হাদিসটি আমাদের শেখায়, আযানের সময় শুধু শোনা নয়, দোয়া ও ক্ষমা চাওয়ারও সুন্দর সুযোগ আছে। বিশেষ করে মাগরিবের আযান মানুষকে দিনের শেষ মুহূর্তে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাগরিবের আযানের সময় ক্ষমা চাওয়া একটি শেখানো দোয়া।
  • দিনের বিদায় ও রাতের শুরুতে আল্লাহকে স্মরণ করা সুন্দর আমল।
  • আযান শুনে দোয়ার মাধ্যমে অন্তরকে আল্লাহর দিকে ফিরানো যায়।
  • মুমিন দিনের শেষে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে শেখে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন