৪/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৭৫-[২২] - হাইয়্যা আলাস সালাহর জবাব

আজানের ফজিলত ও মুয়াজ্জিনের উত্তর দান - তৃতীয় অনুচ্ছেদ

আযানের জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬৭৫-[২২]

وَعَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ قَالَ إِنِّي لَعِنْدَ مُعَاوِيَةَ إِذْ أَذَّنَ مُؤَذِّنُه فَقَالَ مُعَاوِيَةُ كَمَا قَالَ مُؤَذِّنهُ حَتّى إِذَا قَالَ حَيَّ عَلَى الصَّلَاةِ قَالَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ فَلَمَّا قَالَ حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ وَقَالَ بَعْدَ ذلِكَ مَا قَالَ الْمُؤَذِّنُ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ قَالَ ذلِكَ. رَوَاهُ أَحْمَد

আলক্বামাহ্ ইবনু ওয়াক্কাস (রহঃ) হতে বর্ণিতঃ

একবার আমি মু’আবিয়াহ্‌ (রাঃ)-এর নিকট ছিলাম। তাঁর মুয়াজ্জিন আযান দিচ্ছিলেন। মুয়াজ্জিন যেভাবে (আযানের বাক্যগুলো) বলছিলেন, মু’আবিয়াহ্‌ (রাঃ) ও ঠিক সেভাবে বাক্যগুলো বলতে থাকেন। মুয়াজ্জিন “হাইয়্যা ‘আলাস্‌সলা-হ্‌” বললে মু’আবিয়াহ্‌ (রাঃ) বললেন, “লা-হাওলা ওয়ালা- কূওয়াতা ইল্লা- বিল্লা-হ”। মুয়াজ্জিন “হাইয়্যা ‘আলাল ফালা-হ” বললে মু’আবিয়াহ্‌ (রাঃ) বললেন, “লা-হাওলা ওয়ালা- কূওয়াতা ইল্লা- বিল্লা-হিল ‘আলিয়্যিল ‘আযীম”। এরপর আর বাকীগুলো তিনি তা-ই বললেন যা মুয়াজ্জিন বললেন। এরপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে (আযানের উত্তরে) এভাবে বলতে শুনেছি। [১]

[১] য‘ঈফুল ইসনাদ : আহমাদ ২৭৫৯৮, নাসায়ী ১/১০৯-১০। কারণ এর সানাদে ‘‘ঈসা (রহঃ) ইবনু ‘উমার এবং ‘আবদুল্লাহ ইবনু ‘আলক্বামাহ্’’ নামে দু’জন অপরিচিত রাবী রয়েছে যা ইমাম যাহাবী (রহঃ) স্পষ্টভাবে বর্ণনা করেছেন। হাদীসে لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ -এর পর الْعَلِيِّ الْعَظِيْمِ অংশটুকু মুসান্নাফে ‘আবদুর রাযযাক্ব ছাড়া অন্য কোন হাদীসের গ্রন্থে নেই। আর মুসান্নাফে ‘আবদুর রাযযাক্ব-এর সানাদটি দুর্বল, কারণ তাতে ‘আসিম ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘আসিম নামে একজন দুর্বল রাবী রয়েছে। অতএব এ অতিরিক্ত অংশটুকু মুনকার। তবে অতিরিক্ত অংশ ব্যতীত হাদীসটি সহীহ যা বুখারী ও মুসলিমে রয়েছে।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৭৫-[২২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আযানের জবাবের একটি বাস্তব উদাহরণ এসেছে। আলকামা ইবনু ওয়াক্কাস বলেন, তিনি মু‘আবিয়াহ রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলেন। মুয়াযযিন আযান দিলে মু‘আবিয়াহ রাদিয়াল্লাহু আনহু মুয়াযযিনের কথাগুলোর জবাব দিতে থাকেন। তবে যখন মুয়াযযিন ‘হাইয়্যা আলাস সালাহ’ বলেন, তিনি বলেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’। আর ‘হাইয়্যা আলাল ফালাহ’ বললে তিনি একই অর্থের জবাব বলেন। এরপর বাকি বাক্যগুলোতে মুয়াযযিনের মতো বলেন। তিনি জানান, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে এভাবে বলতে শুনেছেন। এতে বোঝা যায়, সালাত ও সফলতার ডাকে বান্দা নিজের অক্ষমতা স্বীকার করে আল্লাহর সাহায্য চায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আযানের বাক্যগুলোর জবাব দেওয়া নবী صلى الله عليه وسلم থেকে শেখা আমল।
  • হাইয়্যা আলাস সালাহ শুনে আল্লাহর সাহায্য চাওয়ার শিক্ষা আছে।
  • সালাতের শক্তি ও তাওফিক আল্লাহর পক্ষ থেকেই আসে।
  • সাহাবিরা আযানের জবাব মনোযোগ দিয়ে পালন করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন