৪/৬. অধ্যায়ঃ
বিলম্বে আজান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬৮৮-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬৮৮-[৯]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ خَصْلَتَانِ مُعَلَّقَتَانِ فِي أَعْنَاقِ الْمُؤَذِّنِينَ لَلْمُسْلِمِينَ صِيَامُهُمْ وَصَلَاتُهُمْ. رَوَاهُ اِبْنُ مَاجَةَ
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মুসলিমদের দুইটি ব্যাপার মুয়ায্যিনদের ঘাড়ে ঝুলে থাকে। সিয়াম (রোযা) ও সালাত। [১]
[১] জাল বা বানোয়াট : ইবনু মাজাহ্ ৭১২, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৯০১। কারণ এর সানাদে ‘‘বাক্বিয়্যাহ্’’ রয়েছে যিনি একজন মুদাল্লিস রাবী। আর তার শিক্ষক মারওয়ান ইবনু সালিম সম্পর্কে ইমাম বুখারী বলেনঃ সে মুনকিরুল হাদীস। আর আবূ আরুরাহ্ এর মন্তব্য হলো, সে একজন মিথ্যুক রাবী।
