৪/৬. অধ্যায়ঃ
বিলম্বে আজান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬৮৯-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬৮৯-[১০]
عَنِ ابْنُ عَبَّاسٍ قَالَ لَمَّا دَخَلَ النَّبِيُّ ﷺ الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ حَتّى خَرَجَ مِنْهُ فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قُبُلِ الْكَعْبَةِ وَقَالَ هذِهِ الْقِبْلَةُ. رَوَاهُ الْبُخَارِيُّ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মাক্কাহ্ বিজয়ের দিন নবী (ﷺ) কা’বাহ্ ঘরে প্রবেশ করে প্রত্যেক কোণে দোয়া করলেন, কিন্তু সালাত আদায় করলেন না। পরে বের হয়ে এলেন। কা’বার সামনে দুই রাক্’আত সালাত আদায় করলেন এবং বললেন, এটিই কেবলা। [১]
[১] সহীহ : বুখারী ৩৯৮, মুসলিম ১৩৩০, সহীহ ইবনু হিব্বান ৩২০৮।
