৪/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৯১-[২] - কা‘বার ভিতরে নবীজির সালাত

মসজিদ ও সালাতের স্থান - প্রথম অনুচ্ছেদ

এ অধ্যায়ে সালাতের স্থান সংক্রান্ত বর্ণনা এসেছে। মাসজিদ এর শাব্দিক অর্থ সাজদার স্থান, আর পরিভাষিক অর্থ সালাত আদায়ের জন্য নির্ধারিত স্থান।

কা‘বার ভিতরে সালাত: নবীজির আমল

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬৯১-[২]

وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ دَخَلَ الْكَعْبَةَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ وَبِلَالُ بْنُ ربَاحٍ فَأَغْلَقَهَا عَلَيْهِ وَمَكَثَ فِيهَا فَسَأَلْتُ بِلَالًا حِينَ خَرَجَ مَاذَا صَنَعَ رَسُوْل الله ﷺ فقَالَ جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِه وَعَمُودَيْنِ عَنْ يَمِينِه وَثَلَاثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلى سِتَّةِ أَعْمِدَةٍ ثُمَّ صَلّى. مُتَّفَقٌ عَلَيْهِ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

মাক্কাহ্‌ বিজয়ের দিন রাসূলুল্লাহ (ﷺ) নিজে ও উসামাহ্‌ ইবনু যায়দ (রাঃ), উসমান ইবনু ত্বালহাহ্‌ আল হাজাবী (রাঃ) ও বিলাল ইবনু রাবাহ্‌ (রাঃ) কা’বায় প্রবেশ করলেন। এরপর বিলাল অথবা উসমান (রাঃ) ভিতর থেকে (ভিড় হবার ভয়ে) দরজা বন্ধ করে দিলেন। তাঁরা কিছুক্ষণ ভিতরে রইলেন। ভিতর থেকে বের হয়ে এলে আমি বিলালকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কা’বার ভিতরে কি করলেন? উত্তরে বিলাল বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ভিতরে প্রবেশ করে একটি স্তম্ভ বামে, দুইটি ডানে, আর তিনটি পিছনে রেখে সালাত আদায় করেছেন। সে সময় খানায়ে কা’বা ছয়টি স্তম্ভ বা খিলানের উপর প্রতিষ্ঠিত ছিল (এখন তিনটি স্তম্ভের উপর)। [১]

[১] সহীহ : বুখারী ৫০৫, মুসলিম ১৩২৯, আবূ দাঊদ ২০২৩, নাসায়ী ৭৪৯, সহীহ ইবনু খুযাইমাহ্ ৩২০৪।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৯১-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে মাক্কাহ বিজয়ের দিন কা‘বার ভিতরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর প্রবেশের ঘটনা বলা হয়েছে। তিনি উসামাহ ইবনু যায়দ, উসমান ইবনু ত্বালহাহ এবং বিলাল ইবনু রাবাহ (রাঃ)-কে নিয়ে কা‘বায় প্রবেশ করেন। দরজা ভেতর থেকে বন্ধ করা হয় এবং তাঁরা কিছুক্ষণ ভিতরে থাকেন। বাইরে আসার পর ইবনু উমার (রাঃ) বিলাল (রাঃ)-কে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ভিতরে কী করেছেন। বিলাল (রাঃ) জানান, তিনি ভিতরে এমনভাবে দাঁড়িয়েছিলেন যে একটি স্তম্ভ বামে, দুইটি ডানে এবং তিনটি পিছনে ছিল; এরপর তিনি সালাত আদায় করেন। এই হাদিসে কা‘বার ভিতরে সালাত, কা‘বার স্তম্ভ এবং নবীজির আমল সরাসরি বর্ণিত হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) কা‘বার ভিতরে প্রবেশ করেছিলেন বলে হাদিসে এসেছে।
  • বিলাল (রাঃ) কা‘বার ভিতরে নবীজির সালাতের অবস্থান বর্ণনা করেছেন।
  • সাহাবীগণ নবীজির আমল জানতে আগ্রহী ছিলেন।
  • হাদিসে যতটুকু এসেছে, ততটুকুই নির্ভরযোগ্যভাবে বলা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন