১/২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৭৪-[১২] - শয়তান ও ফেরেশতার ছোঁয়া
সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা - দ্বিতীয় অনুচ্ছেদ
শয়তান ও ফেরেশতার ছোঁয়া: মন্দ ও ভালো আহ্বান
মিশকাতুল মাসাবীহ : ৭৪-[১২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৭৪-[১২]
وَعَنِ ابْنِ مَسْعُوْدٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : «إِنَّ للشَّيْطَانِ لَمَّةً بِابْنِ اۤدَمَ وَلِلْمَلَكِ لَمَّةً فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانِ فَإِيعَادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالْحَقِّ وَأَمَّا لَمَّةُ الْمَلَكِ فَإِيعَادٌ بِالْخَيْرِ وَتَصْدِيقٌ بِالْحَقِّ فَمَنْ وَجَدَ ذَلِكَ فَلْيَعْلَمْ أَنَّه مِنْ اللهِ فَلْيَحْمَدِ اللهَ وَمَنْ وَجَدَ الْأُخْرى فَلْيَتَعَوَّذْ بِاللهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيْمِ». ثُمَّ قَرَأَ : ﴿الشَّيْطَانُ يَعِدُكُمْ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاۤءِ﴾. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ هذَا حَدِيْثٌ غَرِيْبٌ
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সকল মানুষের ওপরই শয়তানের একটি ছোঁয়া রয়েছে এবং একইভাবে মালায়িকারও (ফেরেশতাদেরও) একটি ছোঁয়া আছে। শয়তানের ছোঁয়া হল, সে মানুষকে মন্দ কাজের দিকে উস্কে দেয়, আর সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করে। অপরদিকে মালায়িকার ছোঁয়া হল, তাঁরা মানুষকে কল্যাণের দিকে উৎসাহিত করে, আর সত্যকে প্রতিষ্ঠিত করে। সুতরাং যে লোক মালায়িকার উৎসাহ-উদ্দীপনার অবস্থা নিজের মধ্যে দেখতে পায়, তখন তার মনে করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আর এ কারণে সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করবে। পক্ষান্তরে যে ব্যক্তি নিজের মধ্যে দ্বিতীয় অবস্থা অর্থাৎ শয়তানের ওয়াস্ওয়াসাহ্ পায় সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চায়।অতঃপর তিনি (ﷺ)-এর সমর্থনে (কোরআনের আয়াতটি) পাঠ করলেন (অনুবাদ) : “শয়তান তোমাদেরকে অভাব-অনটনের ভয় দেখিয়ে থাকে এবং অশ্লীলতার আদেশ করে থাকে”- (সূরা বাক্বারাহ্ ২ : ২৬৮)।এ হাদীসটি তিরমিযী নকল করেছেন এবং বলেছেন হাদীসটি গরীব। [১]
[১] য‘ঈফ : তিরমিযী ২৯৮৮, য‘ঈফুল জামি‘ ১৯৬৩। কারণ এ হাদীসের সানাদে ‘আত্বা ইবনু সায়িব নামক একজন মুযত্বরিব রাবী রয়েছেন যিনি হাদীস বর্ণনায় উলট-পালট করেন।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৭৪-[১২]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, মানুষের ওপর শয়তানের একটি ছোঁয়া আছে এবং ফেরেশতারও একটি ছোঁয়া আছে। শয়তানের ছোঁয়া হলো মন্দ কাজের উস্কানি এবং সত্যকে মিথ্যা করা। আর ফেরেশতার ছোঁয়া হলো কল্যাণের দিকে উৎসাহ এবং সত্যকে প্রতিষ্ঠা করা। কেউ নিজের মধ্যে ভালো কাজের উৎসাহ পেলে বুঝবে এটি আল্লাহর পক্ষ থেকে, তাই আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর কেউ মন্দ উস্কানি পেলে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবে। এই হাদিস “শয়তান ও ফেরেশতার পরামর্শ” বিষয়ে খুব গুরুত্বপূর্ণ। এতে অন্তরের ভালো-মন্দ টান চিনে নেওয়ার সহজ মানদণ্ড আছে: সত্য, কল্যাণ ও কৃতজ্ঞতা একদিকে; মন্দ, অশ্লীলতা ও মিথ্যা আরেকদিকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মন্দ কাজের উস্কানি শয়তানের দিক থেকে আসে।
- ভালো কাজের উৎসাহ পেলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।
- সত্যকে মানা এবং কল্যাণে এগোনো মুমিনের পথ।
- শয়তানি ওয়াসওয়াসা পেলে আল্লাহর আশ্রয় চাইতে হবে।
