১/২. অধ্যায়ঃ
সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৭৬-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৬-[১৪]
عَن أَنَسٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ : «لَنْ يَبْرَحَ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتّى يَقُولُوا هذَا اللّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ فَمَنْ خَلَقَ اللهَ عَزَّ وَجَلَّ؟» رَوَاهُ الْبُخَارِيُّ وَلِمُسْلِمٍ: «قَالَ : قَالَ اللهُ عَزَّ وَجَلَّ : إِنَّ أُمَّتَكَ لَا يَزَالُونَ يَقُولُونَ مَا كَذَا مَا كَذَا؟ حَتّى يَقُولُوا هذَا اللّهُ خَلَقَ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللهَ عَزَّ وَجَلَّ؟
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মানুষ পরস্পরে সর্বদা প্রশ্ন করতে থাকবে, এমনকি একসময় এ প্রশ্নও করবে যে, যখন প্রত্যেক জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন তবে মহান আল্লাহ রাব্বুল আলামীনকে সৃষ্টি করল কে? [১] আর মুসলিমের বর্ণনায় আছে, তিনি [আনাস (রাঃ)] বলেন, তিনি (ﷺ) বলেন, আল্লাহ তা’আলা বলেছেন : আপনার উম্মাতেরা, প্রশ্ন করতে থাকবে, এটা কী? আর এটা কিভাবে হল? পরিশেষে এ ধরনের প্রশ্নও করে বসবে যে, যদি সমস্ত মাখলূক্বকে আল্লাহ সৃষ্টি করেন, তবে মহান আল্লাহ তা’আলাকে সৃষ্টি করেছেন কে? [২]
[১] সহীহ : বুখারী ৭২৯৬, দ্রষ্টব্য হাদীস : ২৬৬৫। [২] সহীহ : মুসলিম ১৩৬, সহীহ আল জামি‘ ৫২১৯, সহীহ আল জামি‘ ৪৩১৯।
