৪/৮. অধ্যায়ঃ

সতর (সতর) - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৬০-[৭]

عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي رَجُلٌ أَصِيدُ أَفَأُصَلِّي فِي الْقَمِيصِ الْوَاحِدِ قَالَ نَعَمْ وَازْرُرْهُ وَلَوْ بِشَوْكَةٍ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَرَوَى النَّسَائِىّ نَحْوَه

সালামাহ্ ইবনু আক্ওয়া‘ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললাম, হে আল্লাহর রাসূল! আমি একজন শিকারী ব্যক্তি। আমি কি(লুঙ্গি পায়জামা ছাড়া) এক কাপড়ে সালাত আদায় করে নিতে পারি? রাসূল (ﷺ) প্রতিউত্তরে বললেন হ্যাঁ, আদায় করে নিতে পার। তবে একটি কাঁটা দিয়ে হলেও (গলার নীচে কাপড়ের দুই দিক) আটকিয়ে নিও। [১] এ হাদিসটি ঠিক এভাবে নাসায়ীও বর্ণনা করেছেন।

[১] হাসান : আবূ দাঊদ ৬৩২, ইরওয়া ২৬৮।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন