৪/৮. অধ্যায়ঃ
সতর (সতর) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৭৬১-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৬১-[৮]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ بَيْنَمَا رَجُلٌ يُصَلِّي مُسْبِلٌ إِزَارَه قَالَ لَه رَسُولُ اللهِ ﷺ اذْهَبْ فَتَوَضَّأْ فَذَهَبَ فَتَوَضَّأَ ثُمَّ جَاءَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللهِ مَا لَكَ أَمَرْتَهٗ أَنْ يَتَوَضَّأَ قَالَ إِنَّه كَانَ يُصَلِّي وَهُوَ مُسْبِلٌ إِزَارَهُ وَإِنَّ اللهَ تَعَالى لَا يَقْبَلُ صَلَاةَ رَجُلٍ مُسْبِلٍ إِزَارَهَُ. رَوَاهُ أَبُوْ دَوُد
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি(পায়ের গিটের নীচে) ঝুলিয়ে সালাত আদায় করছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, যাও ওজু করে আস। লোকটি গিয়ে ওজু করে আসল। এ সময় এক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আপনি এই লোকটিকে কেন ওজু করতে বললেন (অথচ তাঁর ওজু ছিল)? উত্তরে নবী (ﷺ) বললেন, সে তাঁর লুঙ্গি (গিটের নীচে) ঝুলিয়ে রেখে সালাত আদায় করছিল। আর যে ব্যক্তি লুঙ্গি ঝুলিয়ে রেখে সালাত আদায় করে, আল্লাহ তা’আলা তাঁর সালাত ক্ববূল করেন না। [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৬৩৮, য‘ঈফ আত্ তারগীব ১২৪৮। কারণ এর সানাদে আবূ জা‘ফার থেকে ইয়াহ্ইয়া ইবনু আবী কাসীর আল্ আনসারী আল্ মাদানী আল্ মুয়াযযিন হাদীস বর্ণনা করেছে যাকে যায়দ আল ক্বত্ত্বান অপরিচিত বলেছেন। আর হাফিয ইবনু হাজার তাক্বরীবে হাদীস বর্ণনায় শিথিল হিসেবে উল্লেখ করেছেন।
