৪/৯. অধ্যায়ঃ
সালাতে সুতরা (সুতরা) - প্রথম অনুচ্ছেদ
এ অধ্যায়ে সুতরার বর্ণনা এসেছে। আর সুতরাহ্ (সুতরা) হলো, সালাত (সালাত/নামায/নামাজ) আদায়কারী তার সামনে যা পুঁতে রাখে। সেটা লাঠি অথবা তীর অথবা অন্য কিছু হতে পারে। এটা দেয়ার উদ্দেশ্য হলো, সালাত আদায়কারীর সাজদার জায়গার ভেতর দিয়ে যাতে কেউ যাতায়াত না করে এবং মুসল্লীর দৃষ্টি এর বাইরে না যায়। ইবনুল হুমাম ফাতহুল কাদীরে উল্লেখ করেন, সুতরার উদ্দেশ্য হলো সালাত আদায়কারীর মনোযোগকে একনিষ্ঠ করে রাখা।
মিশকাতুল মাসাবিহ : ৭৭২-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৭২-[১]
عَنِ ابْنِ عُمَرَ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَغْدُو إِلَى الْمُصَلّى وَالْعَنَزَةُ بَيْنَ يَدَيْهِ تُحْمَلُ وَتُنْصَبُ بِالْمُصَلّى بَيْنَ يَدَيْهِ فَيُصَلِّي إِلَيْهَا. رَوَاهُ الْبُخَارِيُّ
(‘আবদুল্লাহ) ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) সকালে ঈদগাহে চলে যেতেন। যাবার সময় তাঁর সাথে একটি বর্শা নিয়ে যাওয়া হত। এ বর্শা সামনে রেখে তিনি সালাত আদায় করতেন। [১]
[১] সহীহ : বুখারী ৯৭৩, ইবনু মাজাহ্ ১৩০৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬১৬৮।
