৪/১০. অধ্যায়ঃ
সালাতের নিয়ম-কানুন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮০২-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮০২-[১৩]
وَعَنْ وَعَنْ وَائِلِ بْنِ حُجْرٍ أَنَّه أَبْصَرَ النَّبِيَّ ﷺ حِينَ قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتّى كَانَتَا بِحِيَالِ مَنْكِبَيْهِ وَحَاذى بِإِبْهَامَيْهِ أُذُنَيْهِ ثُمَّ كَبَّرَ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَفِي رِوَايَةٍ لَه : يَرْفَعُ إِبْهَامَيْهِ إِلى شَحْمَةِ أُذُنَيْهِ
ওয়ায়িল ইবনু হূজর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-কে সালাত আদায় করার জন্য দাঁড়াবার সময় দেখেছেন। তিনি তার দুই হাত কাঁধ বরাবর উপরে উঠালেন। দুইহাতের বৃদ্ধাঙ্গুলি দুটি কান পর্যন্ত উঠিয়ে ‘আল্ল-হু আকবার’ বললেন। [১]আবূ দাঊদের আরেক বর্ননায় আছে বৃদ্ধাঙ্গুলকে কানের লতি পর্যন্ত উঠালেন। [২]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৭৩৪। কারণ এর সানাদে বিচ্ছিন্নতা রয়েছে। রাবীর উক্তি ثُمَّ كَبَّرَ মুনকার। কারণ সহীহ হাদীসে তাকবির হাত উত্তোলনের পূর্বে বা সাথে সাথে হবে মর্মে রয়েছে। আর অপর বর্ণনাটিও য‘ঈফ। কারণ তার সানাদে বিচ্ছিন্নতা রয়েছে। বিঃ দ্রঃ হাত উত্তোলনের সময় বৃদ্ধাঙ্গুলি দ্বারা কর্ণদ্বয়ের লতি স্পর্শ করার ব্যাপারে কোন হাদীস রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। অতএব এরূপ করাটা বিদ্‘আত। সুন্নাত হলো দু’ হাতের তালুদ্বয় কর্ণ বা কাঁধ বরাবর করা। [২] য‘ঈফ : আবূ দাঊদ ৭৩৭। কারণ হাদীসের রাবী ‘আবদুল জাব্বার তার ছেলে থেকে শ্রবণ করেননি। নাবাবী তাকে দুর্বল বলেছেন।
