৪/১০. অধ্যায়ঃ

সালাতের নিয়ম-কানুন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮০১-[১২]

عَنْ اَبِىْ حُمَيْدٍ السَّاعِدِىِّ قَالَ فِىْ عَشَرَةٍ مِنْ اَصْحَابِ النَّبِيِّ ﷺ اَنَا اَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُوْل اللهِ ﷺ قَالُوْا فَاعْرِضْ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا قَامَ اِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتّى يُحَاذِىَ بِهِمَا مَنْكَبِيْهِ ثُمَّ يُكَبِّرُ ثُمَّ يَقْرَاُ ثُمَّ يُكَبِّرُ وَيَرْفَعُ يَدَيْهِ حَتّى يُحَاذِىَ بِهِمَا مَنْكِبَيْهِ ثُمَّ يَرْكَعُ وَيَضَعُ رَاحَتَيْهِ عَلى رُكْبَتَيْهِ ثُمَّ يَعْتَدِلُ فَلَا يُصَبِّىْ رَاْسَه وَلَا يُقْنِعُ ثُمَّ يَرْفَعُ رَاْسَه فَيَقُوْلُ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَه ثُمَّ يَرْفَعُ يَدَيْهِ حَتّى يُحَاذِىَ بِهِمَا مَنْكِبَيْهِ مُعْتَدِلًا ثُمَّ يَقُوْلُ الله اَكْبَرُ ثُمَّ يَهْوِىْ اِلَى الاَرْضِ سَاجِدًا فَيُجَافِىْ يَدَيْهِ عَنْ جَنْبَيٍْهِ وَيَفْتَحُ اَصَابِعَ رِجْلَيْهِ ثُمَّ يَرْفَعُ رَاْسَه وَيَثْنٍىْ رِجْلَهُ الْيُسْرى فَيَقْعُدُ عَلَيْهَا ثُمَّ يَعْتَدِلُ حَتّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ فِىْ مَوْضِعٍ مُعْتَدِلًا ثُمَّ يَسْجُدُ ثُمَّ يَقُوْلُ اللهُ اَكْبَرُ وَيَرْفَعُ وَيَثْنِىْ رِجْلَهُ الْيُسْرى فَيَقْعُدَ عَلَيْهَا ثُمَّ يَعْتَدِلُ حَتّى يَرْجِعَ كُلُّ عَظْمٍ اِلى مَوْضِعِه ثُمَّ يَنْهَضُ ثُمَّ يَصْنَعُ فِى الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذلِكَ ثُمَّ إِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتّى يُحَاذِىَ بِهِمَا مَنْكِبَيْهِ كَمَا كَبَّرَ عِنْدَ اِفْتِتَاحِ الصَّلَاةِ ثُمَّ يَصْنَعُ ذلِكَ فِىْ بَقِيَّةِ صَلَاتِه حَتّى إِذَا كَانَتِ السَّجْدَةُ الَّتِىْ فِيْهَا التَّسْلِيْمُ اَخْرَجَ رِجْلَهُ الْيُسْرى وَقَعَدَ مُتَوَرِّكًا عَلى شِقِّهِ الاَيْسَرِ ثُمَّ سَلَّمَ قَالُوْا صَدَقْتَ هكَذَا كَانَ يُصَلِّىْ- رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالدَّارِمِيُّ وَرَوَى التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَةَ مَعْنَاهُ وَقَالَ التِّرْمِذِيُّ هذَا حَدِيْثٌ حَسَنٌ صَحِيْحٌ وَّفِىْ رِوَايَةٍ لَابِىْ دَاؤُدَ مِنْ حَدِيْثِ اَبِىْ حُمَيْدٍ ثُمَّ رَكَعَ فَوَضَعَ يَدَيْهِ عَلى رُكْبَتَيْهِ كَاَنَّه قَابِض عَلَيْهِمَا وَوَتَّرَ يَدَيْهِ فَنَحَّاهُمَا عَنْ جَنْبَيْهِ وَقَالَ ثُمَّ سَجَدَ فَاَمْكَنَ اَنْفَه وَجَبْهَتَهُ الاَرْضَ وَنَحّى يَدَيْهِ عَنْ جَنْبَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ وَفَرَّجَ بَيْنَ فَخِذَيْهِ غَيْرَ حَامِلٍ بَطْنَه عَلى شَىْءٍ مِّنْ فَخِذَيْهِ حَتّى فَرَغَ ثُمَّ جَلَسَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرى وَاَقْبَلَ بِصَدْرِ الْيُمْنى عَلى قِبْلَتِه وَوَضَعَ كَفَّهُ الْيَمْنى عَلى رُكْبَتِهِ الْيُمْنى وَكَفَّهُ الْيُسْرى عَلى رُكْبَتِهِ الْيُسْرى وَاَشَارَ بِاِصْبِعِه يَعْنِىْ السَّبَّابَةَ- وَفِىْ اُخْرى لَه وَاِذَا قَعَدَ فِى الرَّكْعَتَيْنِ قَعَدَ عَلى بَطْنِ قَدَمِهِ الْيُسْرى وَنَصَبَ الْيُمْنى وَاِذَا كَانَ فِى الرَّابِعَةِ اَفْضى بِوَرِكِهِ الْيُسْرى اِلَى الْاَرْضَ وَاَخْرَجَ قَدَمَيْهِ مِنْ نَّاحِيَةٍ وَّاحِدَةٍ.

আবূ হুমায়দ আস্ সা‘ইদী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ)-এর দশজন সাহাবীর উপস্থিতিতে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে আপনাদের চেয়ে বেশি জানি। তারা বললেন, তা আমাদেরকে বলুন। তিনি বললেন, তিনি সালাতের জন্য দাঁড়ালে দুইহাত উঠাতেন। এমনকি তা দুইকাঁধ বরাবর উপরে তুলতেন। তারপর তাকবির বলতেন। এরপর “ক্বিরাআত” পাঠ করতেন। এরপর রুকু’তে যেতেন। দুইহাতের তালু দুইহাটুর উপর রাখতেন। পিঠ সোজা রাখতেন। অর্থাৎ মাথা নীচের দিকেও ঝুকাতেন না আবার উপরের দিকেও উঠাতেন না। এরপর (রুকূ থেকে) মাথা উঠিয়ে বলতেনঃ “সামি’আল্লা-হু লিমান হামিদাহ”। তারপর সোজা হয়ে হাত উপরে উঠাতেন। এমনকি তা কাঁধ বরাবর করতেন এবং বলতেন, “আল্লাহু-আকবার”। এরপর সিজদা করার জন্য জমিনের দিকে ঝুঁকতেন। সিজদার মধ্যে দুই হাতকে বাহু থেকে আলাদা করে রাখতেন। দুইপায়ের আঙ্গুলগুলোকে কেবলার দিকে ফিরিয়ে দিতেন। তারপর মাথা উঠাতেন। বাম পা বিছিয়ে দিয়ে এর উপর বসতেন। এরপর সোজা হয়ে থাকতেন। যাতে তাঁর সমস্ত হাড় নিজ নিজ জায়গায় এসে যায়।তারপর তিনি দাঁড়াতেন। দ্বিতীয় রাক’আতও এভাবে আদায় করতেন। দুইরাক্’আত আদায় করে দাঁড়াবার পর তাকবির বলতেন ও কাঁধ পর্যন্ত দুইহাত উঠাতেন। যেভাবে প্রথম সালাত শুরু করার সময় করতেন। এরপর তার বাকী সালাত এভাবে আদায় করতেন। শেষ রাক্’আতে শেষ সিজদার পর, যার পরে সালাম ফিরানো হয়, নিজের বাম পা ডান দিকে বের করে দিতেন এবং এর উপর বসতেন। তারপর সালাম ফিরাতেন। তারা বলেন, আপনি সত্য বলেছেন। রাসূলুল্লাহ (ﷺ) এভাবেই সালাত আদায় করতেন। [১]আর তিরমিযী ও ইবনু মাজাহ এ বর্ণনাটিকে এই অর্থে নকল করেছেন। ইমাম তিরমিযী বলেছেন, এ হাদীসটি হাসান ও সহীহ।আবূ দাঊদের আর এক বর্ণনায় আবূ হুমায়দ এর হাদীসে আছে, নবী (ﷺ) রুকু’ করলেন। দুইহাত দিয়ে দুইহাটু আঁকড়ে মজবুত করে ধরলেন। এ সময় তাঁর দুইহাত ধনুকের মত করে দুই পাঁজর হতে পৃথক রাখলেন। আবূ হুমায়দ (রাঃ) আরও বলেন, এরপর তিনি সিজদা করলেন। নাক ও কপাল মাটির সাথে ঠেকালেন। দুইহাতকে পাঁজর হতে পৃথক রাখলেন। দুইহাত কাঁধ সমান জমিনে রাখলেন। দুইউরুকে রাখেলন পেট থেকে আলাদা করে। এভাবে তিনি সিজদা করলেন। তারপর ইনি বাম পা বিছিয়ে দিয়ে এর উপর বসলেন। ডান পায়ের সম্মুখ ভাগকে কেবলার দিকে ফিরিয়ে দিলেন। ডান হাতের তালু ডান উরুর উপর এবং বাম হাতের তালু বাম উরুর উপর রাখলেন এবং শাহাদাত অঙ্গুলি দিয়ে ইশারা করলেন। আবূ দাঊদ-এর আর এক বর্ণনায় আছে, তিনি দুই রাক্’আতের পর বাম পায়ের পেটের উপর বসতেন। ডান পা রাখতেন খাঁড়া করে। তিনি চতুর্থ রাক’আতে বাম নিতম্বকে জমিনে ঠেকাতেন, আর পা দুইটিকে একদিক দিয়ে বের করে দিতেন (ডান দিকে)। [2]

[১] সহীহ : আবূ দাঊদ ৭৩০, ৯৬৩; দারিমী ১৩৯৬। তবে উরুদ্বয়ের মাঝে ফাঁকা রাখার বিষয়ে যে কথাটি এসেছে তা দুর্বল। [২] সহীহ : আবূ দাঊদ ৭৩১-৭৩৫।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন