৪/১০. অধ্যায়ঃ
সালাতের নিয়ম-কানুন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৮০৮-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৮০৮-[১৯]
وَعَنْ عَلِيِّ بْنِ الحُسَيْنِ قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ يُكَبِّرُ فِي الصَّلَاةِ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ فَلَمْ تَزَلْ تِلْكَ صَلَاتُه حَتّى لَقِيَ اللّهَ. رَوَاهُ مالك
আলী ইবনু হুসায়ন (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সালাতে রুকু’ ও সাজদায় এবং মাথা ঝুঁকাতে ও উঠাতে তাকবির বলতেন। আর তিনি আল্লাহর সাথে মিলিত হবার আগ পর্যন্ত সব সময় এভাবে সালাত আদায় করেছেন। [১]
[১] মুরসাল সহীহ : মুয়াত্ত্বা মালিক ১৬৪, নাসায়ী ১১৫৫। আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে নাসায়ীতে এর হাদীসের একটি শাহিদ রিওয়ায়াত রয়েছে।
